শুভঙ্কর সাহা, কোচবিহার: মাদক সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি। তার নাম সুবীর দত্ত। রবিবার বক্সিরহাট থানার পুলিশ বক্সিরহাট থেকে গ্রেফতার করে ওই বিজেপি নেতাকে।
তার কাছ থেকে ৮৩ গ্রাম ইয়াবা ট্যাবলেট ও ১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যুব মোর্চার নেতার সঙ্গে আলিপুরদুয়ারের এক যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
এ নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমুল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। যদিও বিজেপির দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সুবীর দত্ত তৃণমূলে যোগ দিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 04, 2025 8:34 PM IST
