আরও পড়ুন: মাল্টিপ্লেক্সের দুনিয়ায় বড় ঘোষণা, এক হয়ে গেল PVR ও Inox
পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি শিলিগুড়ির বাঘাযতীন কলোণীতে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে মেডিকেলে পাঠানো হয়েছে (Toy Train Accident)। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেনটি স্টেশন ছাড়ার পরই দাগাপুরের কাছে ঘটে ঘটনাটি। আচমকাই রেললাইনে ট্রেনের সামনে চলে আসেন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: হানি সিং কি অসুস্থ? ভাইরাল ছবি দেখে প্রশ্ন তুলছেন ভক্তরা!
টয় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি পড়ে যান লাইনের উপর। এবং তাঁর দুই পা কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলু শা নামে ওই ব্যক্তির। প্রধাননগর পুলিশ গিয়ে প্রথমে দেহ উদ্ধার করে। ট্রেনটি দীর্ঘ সময় সুকনা স্টেশনেই দাঁড়িয়ে ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
Location :
First Published :
Mar 28, 2022 2:09 PM IST
