জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতা শিলিগুড়ি গামী একটি বেসরকারি বাস তিনমাইল শ্মশান ঘাট এলাকা পৌঁছাতেই কিছু দুষ্কৃতী বাসকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া ইটে বাসের সামনের কাঁচ ভেঙে যায়। দুষ্কৃতীরা গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও চালকের তৎপরতায় সেই উদ্দেশ্য সফল হয়নি। চালক বাসটিকে কিছুদূর নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: অভিষেকের সভার আগের দিনই এল পুলিশের চিঠি, নতুন 'যুদ্ধের' অঙ্গীকার নিচ্ছে তৃণমূল
খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। ইটের আঘাতে কাঁচ ভেঙে যাওয়ার কারণে চালক সহ এক বাস যাত্রী জখম হন। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Location :
First Published :
Oct 30, 2021 3:32 PM IST
