এদিকে গতকাল বন্যার জলে নিখোঁজ হয়েছিলেন এক শিশু ও এক ব্যক্তি। আজ এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁদের বাড়ি যান সাংসদ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
advertisement
প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গের নানা প্রান্তে বিপর্যয়ের ছাপ। কোথায় বাঁধ ভেঙেছে, কোথাও অস্থায়ী রাস্তা ভেঙেছে, কোথাও আবার টুরিস্ট লজের ভিতর ঢুকেছে জল।
এই দুর্যোগের জেরে যেমন ফালাকাটা ও আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ ফের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চরতোর্ষা ডাইভারশন ভেঙে গিয়েছে। ফলে কোচবিহার হয়ে ১৫ কিলোমিটার ঘুরে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এর জেরে নিত্যযাত্রীদের চাপ বেড়েছে। বহু মানুষ ফালাকাটায় কাজে যাওয়ার জন্য বের হন। তাঁদেরও এই সমস্যার জন্য ফিরে যেতে হয়। ফলে এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
advertisement
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Oct 06, 2025 8:48 PM IST
