বুধবার সন্ধ্যায় এমনই এক ঘটনার সম্মুখীন হয় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস। জানা যায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের কিমি ১৫৫/৪ এলাকার কালচিনি-রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে রেলওয়ে ট্র্যাকে হাতির উপস্থিতি দেখতে পান লোকো-পাইলটদ্বয়।
advertisement
বক্সা জঙ্গল ভেদ করে যাওয়া ইন্টারসিটি এক্সপ্রেসের দুই পাইলট দেখতে পান একাধিক শাবক-সহ হাতির দলটি। তৎক্ষনাৎ জরুরি ব্রেক কষে ট্রেন দাঁড করিয়ে দেন চালকরা। দেখা যায়, বাঁ পাশের জঙ্গল থেকে বেরিয়ে কিছুক্ষণ রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে থেকে হাতির দল ডান পাশের জঙ্গলে চলে যায়।
হাতির দল নিরাপদে রেললাইন পা করার পর ট্রেনটিও ছুটতে শুরু করে তার গন্তব্যের দিকে।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 03, 2025 6:58 PM IST
