প্রসঙ্গত, গত বছর কার্শিয়াং রেল স্টেশনের কাছে টয়ট্রেনে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়ই বছর আঠারোর এক যুবক ট্রেনের নীচে চাপা পড়ে যায়। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
দার্জিলিংয়ের টয়ট্রেন হেরিটেজ শিরোপা নিয়ে নিজের ইতিহাসকে গৌরবের সঙ্গে ধরে রেখেছে। শুধু পাহাড়ের নয়, গোটা উত্তরবঙ্গের পর্যটন, আর্থ-সামাজিক ক্ষেত্রে এই টয়ট্রেনের প্রভাব রয়েছে। টয়ট্রেনের টানেই প্রতি বছর দেশ বিদেশের অগণিত পর্যটক ছুটে আসেন। গড়ে প্রতি বছর ন্যূনতম পাঁচ লক্ষ পর্যটক এই টয়ট্রেনে ভ্রমণ করেন। আর টয়ট্রেনের কারণেই পাহাড়ে পর্যটনে প্রসার ঘটেছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2025 7:21 PM IST
