ফাঁসিদেওয়ার শিলিগুড়ি কলকাতাগামী ৩১নং জাতীয় সড়কের বিজলিমনীর ঘটনা। গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্রমিকরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরি! লরির ধাক্কায় তেলের ট্যাঙ্কারে আগুন ধরলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
অন্যদিকে, আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 23, 2025 11:41 AM IST
