জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক শিশুকন্যাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। নির্যাতিতা ওই শিশুকন্যা তাঁর পরিবারকে পুরো বিষয় জানায়। মেয়ের থেকে সবকিছু জানার পর শনিবার রাতে ওই শিশুর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। নির্যাতিতা শিশুর পরিবারের তরফ থেকে ওই যুবকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
advertisement
অভিযোগ আসার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিকে রবিবার সকালে ওই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। রবিবার সারাদিন ও রাত পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালায়। অবশেষে সোমবার সকালে ওই যুবককে গ্রেফতার করে মেটেলি থানার পুলিশ।
মেটেলি থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2025 6:56 PM IST
