গতকাল রাতে পেডং থেকে অনেকটা নীচে এই ঘটনাটি ঘটেছে। বাবা-মায়ের সঙ্গে ঘরেই ঘুমোচ্ছিল ছোট্ট শিশু কন্যা। নিমেষের মধ্যে আগুনে পুরো বাড়ি ছাই হয়ে যায়। ঘরেই মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন জনের।
আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!
advertisement
আজ এই ঘটনার কথা জানতে পারে প্রশাসন। তারপরই তড়িঘড়ি করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে কালিম্পং জেলা হাসপাতালে। ফরেনসিক টিমকেও ডাকা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি৷ বাবা-মা ও সন্তানের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া পড়েছে গোটা পরিবারে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2024 4:42 PM IST
