বুধবার সকালে সুকনার জঙ্গলে ভেঙে পড়ে এই সেনা হেলিকপ্টারটি ৷ সেনা সূত্রে খবর, এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ তাই সেনাবাহিনীর তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
চিতা হেলিকপ্টারটি মিশন শেষে শিলিগুড়ির কাছে সুকনা হেলিপ্যাডে ফিরছিল ৷ সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে ৷ তিন জন সেনা অফিসার ঘটনাস্থলেই মারা গেলেও JCO-কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
advertisement
Location :
First Published :
Nov 30, 2016 2:12 PM IST
