সাধারণভাবে এমন বালির ভাস্কর্য দেখা যায় পুরী, দীঘা সহ বিভিন্ন সমুদ্র সৈকতে। সাধারণতন্ত্র দিবসের সকালে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্রকে আরও একবার স্মরণীয় করে রাখার চেষ্টা মালদহের দুই তরুণ শিল্পী শুভঙ্কর দত্ত এবং সৌরভ মালাকারের।
আরও পড়ুন: আসছে বৃষ্টি, তারপর কি ফিরবে শীত? বাংলার জন্য জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের
advertisement
মানিকচকের নুরপুর ব্রিজ সংলগ্ন কালিন্দী নদী তটে এদিন সকাল থেকে চোখে পড়ে দুই শিল্পীর ব্যস্ততা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ধীরে ধীরে ফুটে ওঠে ছয় ফিট লম্বা এবং চার ফুট চওড়া বালির নেতাজী সুভাষচন্দ্র। নেতাজীকে সম্মান জানাতে সাধারণতন্ত্র দিবসের দিনটিকে বেছে নেন শিল্পীরা। আগামী দিনে এভাবে আরও নতুন নতুন ভাস্কর্য সৃষ্টি করে চমক দিতে চান তাঁরা।
advertisement
Location :
First Published :
Jan 26, 2022 8:27 PM IST
