পুলিশ সূত্রে জানা গিয়েছে , পাঞ্জিপাড়া এলাকায় লোহার দোকান বন্ধ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন পাঞ্জিপাড়া এলাকার স্কুল পাড়ার বাসিন্দা একলাখ আহমেদ নামে এক যুবক । ৩১ নম্বর জাতীয় সড়কে অন্ধকারের মধ্যে মোটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি লরিকে সামনে থেকে ধাক্কা মারে । ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয় ।এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান । এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । উত্তেজিত জনতা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা দুটি লরিতে আগুন ধরিয়ে দেয় । গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
advertisement
Uttam Paul
Location :
First Published :
Jun 30, 2020 12:02 AM IST
