বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিলের অ্যামেন্টমেন্ট নিয়ে রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের মুখে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, ‘আগামী ২-৩ সপ্তাহের মধ্যে বিশেষ সেশন ডেকে সেই বিল পেশ করবে সরকার। ১৬ থেকে ১৮ এপ্রিলের কথা জল্পনায় উঠে এসেছে। ওই সময়সীমায় মহিলা সংরক্ষণ বিল পেশ ও আলোচনার পর পাশ করানোর একটি প্রস্তাব নিয়ে সরকারের অন্দরেই জোরদার চর্চা চলছে। বিরোধীদের সঙ্গেও কথা হতে পারে।’
advertisement
আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার ৬ জেলা, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট
বিরোধিতায় কংগ্রেস-সহ বিরোধীরা। জয়রাম রমেশ জানান- রাজ্যসভার বিরোধী দলনেতা ইতিমধ্যেই চিঠি লিখে বলেছেন নির্বাচন শেষ হওয়ার পর ২৯ এপ্রিল, সর্বদলীয় বৈঠক ডাকা হোক। সরকার পক্ষ নির্বাচনের মুখে রাজনৈতিক সুবিধা পেতে এই বিশেষ সেশন আনতে চাইছে। বিরোধিতা করে কিরেন রিজিজু বলেন, ‘নির্বাচনের বিষয় নয়, মহিলাদের অধিকার রক্ষা তাঁর অগ্রাধিকার।’
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
যদিও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের মন্তব্য, ‘আমরা মহিলা সংরক্ষণের বিরোধী নই। আমরাই প্রথম এই সংরক্ষণ প্রস্তাব এনেছিলাম। কিন্তু আপনারা নির্বাচনে ফায়দা পেতে এই বিশেষ সেশন ডাকছেন। আপনাদের ইচ্ছা থাকলে এই সেশন চলাকালীনই বিল আনতেন। আমরা আলোচনা করতাম।’
মৈত্রেয়ী ভট্টাচার্য
