TRENDING:

Uttar Pradesh Woman Death: বিয়ের দশ বছর পরেও মা হতে পারেননি, তান্ত্রিকের খপ্পরে পড়লেন তরুণী! পরিণতি হল মর্মান্তিক

Last Updated:

বিয়ের দশ বছর পরেও ওই তরুণী সন্তানধারণ করতে পারেননি৷ তাই তরুণীর মা এবং শাশুড়ি মিলে তাঁকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘদিনের চেষ্টা, চিকিৎসা করেও মা হতে পারছিলেন না৷ মাতৃত্বের স্বাদ পাওয়ার আশায় তাই তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন তরুণী৷ কিন্তু তার পাল্লায় পড়ে শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি হল অনুরাধা নামে ওই তরুণীর৷ তান্ত্রিকের নৃশংস বুজরুগির পাল্লায় পড়ে প্রাণ গেল ওই মহিলার৷
অনুরাধা নামে এই তরুণীই তান্ত্রিকের খপ্পরে পড়েন৷
অনুরাধা নামে এই তরুণীই তান্ত্রিকের খপ্পরে পড়েন৷
advertisement

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আজমগঢ়ের পহেলওয়ানপুর গ্রামে৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনার কথা জানাজানি হতেই তীব্র ক্ষোভ ছড়ায় এলাকায়৷ গ্রামে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে৷

জানা গিয়েছে, বিয়ের দশ বছর পরেও ওই তরুণী সন্তানধারণ করতে পারেননি৷ তাই তরুণীর মা এবং শাশুড়ি মিলে তাঁকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যান৷ স্থানীয় একজনের সুপারিশের চাঁদু নামে ওই তান্ত্রিকের দ্বারস্থ হন অনুরাধা৷ তরুণী সন্তানধারণ করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে তার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করেন ওই তরুণী৷ অগ্রিম হিসেবে ওই তান্ত্রিককে ২২ হাজার টাকা দিয়ে দেয় তরুণীর পরিবার৷ তরুণী সন্তানধারণ করলে বাকি টাকা দেওয়ার কথা হয়৷

advertisement

পুলিশে দায়ের করা তরুণীর মায়ের এফআইআর অনুযায়ী, গত ৬ জুলাই অনুরাধাকে নিয়ে তিনি ওই তান্ত্রিকের কাছে যান৷ তখনই তার উপরে নৃশংস অত্যাচার শুরু করে ওই তান্ত্রিক, তার স্ত্রী শবনম এবং আরও দুই সহযোগী৷ অভিযোগ, অনুরাধার চুলের মুঠি ধরে টেনে, গলায় ফাঁস দিয়ে তাঁকে বাথরুমের জল খাওয়ানোর চেষ্টা করা হয়৷ অনুরাধা বাধা দিতে চাইলে তখন ওই তান্ত্রিক দাবি করে, জেদি একটি আত্মা তরুণীর উপরে ভর করেছে৷ তাই এসব করতে হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
আরও দেখুন

এই অত্যাচারে তরুণীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এর পরই পালিয়ে যায় অভিযুক্ত তান্ত্রিক৷ এর পরই এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়৷ পরের দিন সকালেই অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Woman Death: বিয়ের দশ বছর পরেও মা হতে পারেননি, তান্ত্রিকের খপ্পরে পড়লেন তরুণী! পরিণতি হল মর্মান্তিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল