TRENDING:

Wife Kills Husband: দেওরের সঙ্গে অবৈধ প্রেম, স্বামীকে খুন করে সারা রাত ঠেলায় ঘোরাল মহিলা!

Last Updated:

Wife Kills Husband: মহিলা এবং তার সঙ্গীরা খুন করে রাতভর স্বামীর দেহ একটি ঠেলাগাড়িতে নিয়ে ঘুরে বেড়ান এবং শেষে দেহটি গ্রামের বাইরে এক ফাঁকা জমিতে ফেলে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সীতাপুর: উত্তর প্রদেশের সীতাপুরে এক মহিলা তার দেওর মিলে স্বামীকে হত্যা করেছেন। এই হত্যার কারণ ছিল তার দেওরের সঙ্গে গড়ে ওঠা অবৈধ সম্পর্ক।
দেওরের সঙ্গে অবৈধ প্রেম, স্বামীকে খুন করে সারা রাত ঠেলায় ঘোরাল মহিলা!
দেওরের সঙ্গে অবৈধ প্রেম, স্বামীকে খুন করে সারা রাত ঠেলায় ঘোরাল মহিলা!
advertisement

ঘটনাটি ঘটে খৈরাবাদ থানা এলাকার জম্মাইতপুর গ্রামে। মহিলা এবং তার সঙ্গীরা রাতভর স্বামীর দেহ একটি ঠেলাগাড়িতে নিয়ে ঘুরে বেড়ান এবং শেষে দেহটি গ্রামের বাইরে এক ফাঁকা জমিতে ফেলে আসেন। এই হত্যার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন: ফেরিস হুইলের রডে চুল জড়িয়ে ছিঁড়ে গেল মাথার তালু! ভয়াবহ দুর্ঘটনার শিকার মহিলা, দেখুন ভিডিও

advertisement

জানা গিয়েছে, নিহত যুবক কালীম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তার স্ত্রী এবং ভাই তাঁকে চিকিৎসার জন্য নিয়ে হাসপাতালে যেতেন। সেই সময়েই স্ত্রী-এর সঙ্গে দেওরের অবৈধ সম্পর্ক তৈরি হয়। কালীমের স্ত্রী, তার ভাই এবং দেওর মিলে কালীমকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেন।

advertisement

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কালীমের স্ত্রীর কথার ভিত্তিতে বাড়ির তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা লাঠি উদ্ধার করে, যা হত্যায় ব্যবহৃত হয়েছিল। পুলিশ জানায়, এই ঘটনায় নিহতের স্ত্রী, তার ভাই এবং দেওরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রীভর্তি ট্রেনে আরপিএফ-এর তৎপরতা, মৃতদেহ দেখে আতঙ্কে যাত্রীরা!

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

স্থানীয়রা জানায়, কালীমের স্ত্রী তার দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে স্বামীকে হত্যা করে। বর্তমানে পুলিশের তদন্ত চলছে, এবং শীঘ্রই পুরো ঘটনার উন্মোচন হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এএসপি প্রকাশ কুমার সিং।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Wife Kills Husband: দেওরের সঙ্গে অবৈধ প্রেম, স্বামীকে খুন করে সারা রাত ঠেলায় ঘোরাল মহিলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল