TRENDING:

Viral Monalisa's Marriage: সিপিএম নেতাদের সহায়তায় বিয়ে করলেন মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা... বাবার আপত্তি, বহু ঝড় পেরিয়ে প্রেমের জয়

Last Updated:

বাবার আপত্তি আর বাধা হতে পারল না। বহু ঝড় পেরিয়ে অবশেষে পরিণতি। বিয়ে করলেন মহাকুম্ভের সেই নীল চোখের মেয়ে মোনালিসা।

advertisement
তিরুবনন্তপুরম: বাবার আপত্তি হোক কিংবা ধর্মের বাধা। কোনওটাই ধোপে টিকল না। ভিন ধর্মের প্রেমিককেই বিয়ে করলেন মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা। সিপিএম নেতাদের সহায়তায় কেরলের একটি মন্দিরল প্রাঙ্গণে বিয়ে সারেন তাঁরা। ঘটনার কিছুক্ষণ আগেই থাম্পানুর থানায় পৌঁছে পুলিশি সুরক্ষা চান ‘ভাইরাল’ নীল-বাদামী চোখের মোনালিসা। তাঁর সঙ্গে ছিলেন এক যুবকও। জানা গিয়েছে, যুবক তাঁর প্রেমিক। মোনালিসার বাবা তাঁদের সম্পর্কের বিরুদ্ধে হওয়ায় তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
বিয়ে হল ভাইরাল মোনালিসার
বিয়ে হল ভাইরাল মোনালিসার
advertisement

পুলিশ সূত্রে খবর, মোনালিসা তাঁর প্রেমিক ফরমানকে নিয়ে থানায় আসেন। জানান, গত দেড় বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকেই তাঁদের পরিচয় হয়। ধর্মীয় বাধার কারণে মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেন। মোনালিসার অভিযোগ, পরিবারের কাছ থেকে তাঁকে প্রচণ্ড চাপ এবং হুমকির সম্মুখীন হতে হয়, ফলে তাঁকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়। যুগলের কথায়, কেরালা তাঁদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে তাঁরা কোনও সামাজিক বা ধর্মীয় চাপ ছাড়াই শান্তিতে বসবাস করতে পারে। পুলিশ মোনালিসার নথিপত্র পরীক্ষা করে দেখেছেন। এরপর মোনালিসার বাবাকে থানায় ডেকে পাঠানো হয়। আইন অনুসারে, মোনালিসার নিজের ইচ্ছামতো জীবনযাপন করার অধিকার রয়েছে। তাঁরা যাতে নিরাপদ থাকেন, তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। অবশেষে পরিণতি পায় তাঁদের প্রেম। প্রেমিক-প্রেমিকা থেকে এখন তাঁরা স্বামী-স্ত্রী।

advertisement

প্রসঙ্গত, গতবছর কুম্ভমেলায় ভাইরাল হয়েছিলেন বেশ কয়েকজন সাধু, তাঁদের মধ্যে ছিলেন আইআইটি বাবা। ঠিক তেমন সকলের নজর কেড়েছিলেন এই মেয়ে। কুম্ভমেলায় মালা বিক্রি করতে দেখা যায় এক শ্যামলা রঙের মেয়েকে। হাতে বড় ব্যাগে নানা রকমের মালা নিয়ে সে ঘুরছিল মেলায়। সেই মালা বিক্রেতাকে নিয়ে মুহূর্তে তৈরি হয় শোরগোল। কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়েন এই মালা বিক্রেতা। চোখের মণির রং দেখে সকলেই অবাক। সেই সঙ্গে এই মালা বিক্রেতার কথা বলার স্টাইলও মন কেড়েছিল নেটিজেনদের। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেলও ছিল মোনালিসার। তবে এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে মোনালিসার ছবি ও ভিডিও। সোশ্যাল মাধ্যমে সকলেই এই মেয়ের চোখের প্রশংসা করছিলেন। এটাই সেই মোনালিসা। আপাতত তিনি ও তাঁর প্রেমিক যাতে কোনও ক্ষতির মুখে না পড়েন, সেটাই দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Monalisa's Marriage: সিপিএম নেতাদের সহায়তায় বিয়ে করলেন মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা... বাবার আপত্তি, বহু ঝড় পেরিয়ে প্রেমের জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল