TRENDING:

মলদ্বারে হাওয়া পাম্প করে অকথ্য যৌন নির্যাতন, মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালক

Last Updated:

কিশোরের মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হয় high-power air compressor । তারপর মেশিনটি চালু করে দেওয়া হয় । মলদ্বারে হাওয়া ঢুকে তা আস্তে আস্তে ফুলে যায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পিলভিত: ফের ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ । আবারও নৃশংস, অকথ্য, ঘণ্য যৌন অত্যাচারের সাক্ষী থাকল যোগী রাজ্য ।
advertisement

এ বার এক নাবালকের মলদ্বারে হাওয়া পাম্প করে, তার উপর অকথ্য যৌন নির্যাতন চালানো হল । ঘটনায় গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত । ভয়ঙ্কর ওই অত্যাচারে মারা গিয়েছে ১৬ বছরের ওই নাবালক । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিত জেলায় ।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালক স্থানীয় একটি রাইস মিলে কাজ করত । নাবালকের বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, গত ৪ মার্চ ওই মিলেরই তিন জন তাঁর ছেলেকে মারাত্মক যৌন নির্যাতন করে । দুপুরের বিরতির সময় তাকে আলাদা করে একটি গোপন স্থানে তুলে নিয়ে গিয়ে কিশোরের মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হয় high-power air compressor । তারপর মেশিনটি চালু করে দেওয়া হয় । মলদ্বারে হাওয়া ঢুকে তা আস্তে আস্তে ফুলে যায় । সঙ্গে চলে নৃশংস যৌন অত্যাচার । অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে তাঁর ছেলে । তখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । সেখান থেকে তাকে বরেলির হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ২ দিন ধরে চিকিৎসা চলে তার । কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তদের নাম অমিত, সুরাজ এবং কমলেশ। জানা গিয়েছে, অভিযুক্ত অমিত এবং সুরাজ তাঁকে মাটিতে ফেলে হাত চেপে ধরেছিল । কমলেশ প্যান্ট খুলে গোপনাঙ্গে air compressor-র পাইপ চেপে ধরে। তারপর মেশিন চালু করে দিয়েছিল তারা । মলদ্বারে হাওয়া ঢুকে যায় ওই নাবালকের । এতেই মৃত্যু হয় তার ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মলদ্বারে হাওয়া পাম্প করে অকথ্য যৌন নির্যাতন, মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল