TRENDING:

এবার থেকে ৩ লাখ টাকার বেশি নগদে লেনদেন বন্ধ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: কালো টাকা উদ্ধারে নোট বাতিলের সিদ্ধান্ত ৷ বাজেটেও রইল তার সম্পূর্ণ প্রভাব ৷ লেনদেন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে তিন লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে জারি হল নিষেধাজ্ঞা ৷
advertisement

বুধবার সংসদে ২০১৭-১৮ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি, দেশে কালো টাকা রুখতে নগদ লেনদেন কমানোর দিকে জোর দিলেন ৷ আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে নগদ লেনদেনের উর্ধ্বসীমা বেঁধে দিলেন তিন লাখ টাকা ৷ পয়লা এপ্রিল থেকেই এই নয়া বিধি জারি করার কথা বলেছেন অর্থমন্ত্রী ৷ বিধি ভঙ্গে ১০০ শতাংশ জরিমানা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

সুপ্রিম কোর্টের গঠিত সিট-এর সুপারিশ মেনেই নগদ লেনদেন নির্দিষ্ট সীমা বেঁধে দিল কেন্দ্র ৷ গত বছরের জুলাই মাসে বিচারপতি এমবি শাহ (অবসরপ্রাপ্ত)-র নেতৃত্বাধীন কমিটি কালো টাকা নিয়ন্ত্রণ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে তাদের পঞ্চম রিপোর্ট জমা দেন ৷ তাতেই কমিটির প্রস্তাব ছিল, কালো টাকা রুখতে গেলে বেঁধে দিতে হবে নগদ লেনদেনের সীমা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে ৩ লাখ টাকার বেশি নগদে লেনদেন বন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল