TRENDING:

বাজেটে উচ্চশিক্ষা ও চাকুরিভিত্তিক শিক্ষায় জোর, সারা দেশে তৈরি হবে ১০০ স্কিল সেন্টার

Last Updated:

মধ্যবিত্তের কর ছাড়ের সঙ্গে সঙ্গে দেশে শিক্ষাব্যবস্থার উন্নয়নেও জোর দিল কেন্দ্রীয় সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মধ্যবিত্তের কর ছাড়ের সঙ্গে সঙ্গে দেশে শিক্ষাব্যবস্থার উন্নয়নেও জোর দিল কেন্দ্রীয় সরকার ৷ দেশের বেকারত্ব ঘোচানো ও কর্ম সংস্থান করাই সরকারের মূল উদ্দেশ্য ৷ তাই তারও আগে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা দরকার ৷ তাই শিক্ষাক্ষেত্রেও বরাদ্দ বাড়াল কেন্দ্র ৷
advertisement

সংসদে ২০১৭-১৮ বাজেট পেশ করতে গিয়ে উচ্চশিক্ষার উন্নয়নের জন্য UGC-এর সংস্কারের সুপারিশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শিক্ষাক্ষেত্রে সামঞ্জস্য ও শৃঙ্খলা বজায় রাখতে স্বায়ত্তশাসনে জোর দেওয়ার কথা বলা হয় ৷ একইসঙ্গে দেশের যুবশক্তিকে কর্মক্ষম করে তুলতে ভারত-জুড়ে ১০০টি স্কিল সেন্টার গড়ে তোলা হবে ৷ বিজ্ঞান শিক্ষায় বেশি জোর দেওয়া হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

কর্মসংস্থান বাড়াতে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে ৷ পর্যটনের বাড়ন্ত চাহিদাকে নজরে রেখে পর্যটন শিক্ষায় জোর দেওয়া হবে ৷ ভোকেশনাল ট্রেনিংয়ের উন্নতি করা হবে ৷ তরুণদের জন্য কাজের বন্দোবস্ত, পরিকাঠামোর উন্নতিতে জোর দিল কেন্দ্র ৷ প্রবেশিকা পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরির কথাও বলেন অর্থমন্ত্রী ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেটে উচ্চশিক্ষা ও চাকুরিভিত্তিক শিক্ষায় জোর, সারা দেশে তৈরি হবে ১০০ স্কিল সেন্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল