TRENDING:

Heavy Rainfall: প্রবল বৃষ্টিপাতে দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলার, তেলেঙ্গানা জুড়ে জারি ‘কমলা’ সতর্কতা

Last Updated:

রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হয় ওই অঞ্চলে৷ এর ফলে দেওয়াল ভেঙে পড়ে৷ তার জেরেই মৃত্যু ঘটে ওই দুই মহিলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেলেঙ্গানা: ৩১ অগাস্ট শনিবার, তেলেঙ্গানায় রাতভর প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ এর ফলে রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে৷ খবর পাওয়া গিয়েছে বৃষ্টিপাতের জেরে দেওয়াল ভেঙে মৃত্যু ঘটেছে দুই মহিলার৷
তেলেঙ্গানায় জারি বৃষ্টিপাতের কমলা সতর্কতা
তেলেঙ্গানায় জারি বৃষ্টিপাতের কমলা সতর্কতা
advertisement

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নারায়ণপেট জেলার কোথাপল্লিতে৷ রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হয় ওই অঞ্চলে৷ এর ফলে দেওয়াল ভেঙে পড়ে৷ তার জেরেই মৃত্যু ঘটে ওই দুই মহিলার৷

advertisement

আরও পড়ুন: মাঝ আকাশে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক, স্থগিত যাত্রা, নামানো হল যাত্রীদের

অতি বৃষ্টিপাতের কারণে রাজধানী হায়দরাবাদের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে৷ শহরের বেশ কিছু অঞ্চলে গাছ পড়ারও খবর পাওয়া গিয়েছে৷

আরও পড়ুন: ‘ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই’, মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

advertisement

ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আশার খবর নেই৷ বরং আইএমডির থেকে হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি শহরে ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

ইতিমধ্যেই তেলেঙ্গানা মূখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি রবিবার ১লা সেপ্টেম্বর, এই বিষয়ে কিছু মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন৷ বন্যা কবলিত এলাকায় অবিলম্বে ত্রাণ পাঠানোরও নির্দেশ দিয়েছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Heavy Rainfall: প্রবল বৃষ্টিপাতে দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলার, তেলেঙ্গানা জুড়ে জারি ‘কমলা’ সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল