TRENDING:

কাশ্মীরে খতম লস্করের শীর্ষস্থানীয় জঙ্গিনেতা আসিফ মকবুল ভাট

Last Updated:

কাশ্মীর জোন পুলিশের তরফে ট্যুইটারে ওই জঙ্গিনেতার মৃত্যুর খবর জানানো হয়েছে৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার অন্যতম শীর্ষনেতা আসিফ মকবুল ভাট কাশ্মীরে খুবই সক্রিয় ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেল পুলিশ৷ জম্মু-কাশ্মীরের সোপোরে লস্কর ই তৈবা-র শীর্ষস্থানীয় জঙ্গিনেতা আসিফ মকবুল ভাটকে গুলি করে খতম করল নিরাপত্তারক্ষীরা৷ দু দিন আগেই কাশ্মীর উপত্যকায় লস্কর ই তৈবার মডিউলের হদিশ পেয়েছিল কাশ্মীর পুলিশ৷
advertisement

কাশ্মীর জোন পুলিশের তরফে ট্যুইটারে ওই জঙ্গিনেতার মৃত্যুর খবর জানানো হয়েছে৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার অন্যতম শীর্ষনেতা আসিফ মকবুল ভাট কাশ্মীরে খুবই সক্রিয় ছিল৷ জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি প্রধান দিলবাগ সিংয়ের কথায়, 'আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, সেই মতো আমরা আসিফের গতিবিধি নজরে রাখছিলাম৷ আমরা ওকে ধরার চেষ্টা করতে ও পাল্টা হামলা চালায়৷ একটি গ্রেনেড ছোড়ে৷ তাতে কিছু পুলিশ আহতও হন৷ জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরে নানা পোস্টার বিলি করছে৷ যুবকদের উস্কানি দেওয়ার চেষ্টাও করছে তারা৷'

advertisement

পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে ফল বিক্রেতা পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে এই আসিফ মকবুল৷ ৫ বছরের এক শিশুকন্যা গুরুতর আহত হয়৷ সোপোরে শফি আলম নামে এক ভিনরাজ্যের শ্রমিককেও হত্যা করেছিল ওই জঙ্গিনেতা৷

আরও ভিডিও: কাশ্মীরে নয়া কৌশল পাকিস্তানের, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে খতম লস্করের শীর্ষস্থানীয় জঙ্গিনেতা আসিফ মকবুল ভাট