TRENDING:

শিলচরে প্রতিনিধিদলকে হেনস্থা, আজ ও কাল রাজ্যজুড়ে 'কালা দিবস' পালনের ডাক তৃণমূলের

Last Updated:

মমতার নির্দেশেই অসমে গিয়েছিলেন ৮জন নেতা । অসমের কাছাড় জেলায় গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে আসার উদ্দেশ্য ছিল তাঁদের । কিন্তু বিমানবন্দরেই এক প্রকার জোর-জবরদস্তি সহকারেই আটকে দেওয়া হয় তাঁদের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিলচর বিমানবন্দরে নেতাদের হেনস্থার প্রতিবাদে আজ ৪ অগস্ট ও  আগামীকাল ৫অগস্ট রাজ্যজুড়ে 'কালা দিবস' পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
advertisement

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন দলের প্রতিনিধিদের সাথে যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক । জনপ্রতিনিধিদের সমস্ত জায়গায় যাওয়ার অধিকার রয়েছে ও তাঁরা মানুষের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই সেখানে গিয়েছিলেন । তাঁদের বিমানবন্দরে যেভাবে আটকানো হয়েছে তা খুব অপমানজনক ও এরই প্রতিবাদে জেলায় জেলায় চলবে কালা দিবস পালন । বিভিন্ন জেলায় চলবে বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ পড়েও প্রতিবাদে নামবে তৃণমূল ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধানের পাশাপাশি আখেই সোনার ফসল, আয় হচ্ছে মোটা টাকা! হাসি ফুটছে কৃষকদের মুখে
আরও দেখুন

খসড়া নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ এনেছেন শাসক দলের বিরুদ্ধে । তাঁকে পাল্টা হুমকিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী । মমতার নির্দেশেই অসমে গিয়েছিলেন ৮জন নেতা । অসমের কাছাড় জেলায় গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে আসার উদ্দেশ্য ছিল তাঁদের । কিন্তু বিমানবন্দরেই এক প্রকার জোর-জবরদস্তি সহকারেই আটকে দেওয়া হয় তাঁদের ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শিলচরে প্রতিনিধিদলকে হেনস্থা, আজ ও কাল রাজ্যজুড়ে 'কালা দিবস' পালনের ডাক তৃণমূলের