TRENDING:

এতটাই সাহস! চুরির মাল পরে TikTokভিডিও মহিলার, হল গ্রেফতার...

Last Updated:

গয়না, কাপড়, ঘরি সবই চুরি করেছে ওই পরিচারিকা৷ কিন্তু কোনও রকম খোঁজ মেলে না তার৷ শেষ পর্যন্ত আশাও ছেড়ে দেন সকলে৷ কিন্তু TikTokভিডিও খুঁজে দিল চোরকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: চুরির জিনিস পরেই TikTok-এ ভিডিও আপলোড৷ মুহূর্তে ধরা পড়ল চোর৷ জামা থেকে গয়না, ঘড়ি, সব কিছুই চুরির মাল! আর এই সব পরেই TikTok-এ নিজের ভিডিও শেয়ার করল মহিলা৷ নিমেষে চিহ্নিত করা গেল তাকে৷ বহু দিন ধরে চুরির অভিযোগ জানিয়েও ক্লান্ত হয়ে পড়েছিল অভিযোগকারী পরিবার৷ খোঁজ মিলছিল না চোরের৷ শেষ পর্যন্ত TikTok ভিডিও-এ হল কামাল!  গ্রেফতার হল চোর৷
advertisement

বাড়িতে অসুস্থ মাকে দেখতে প্রয়োজন ছিল একজন পরিচারিকার৷ স্থানীয় এনজিও-র সঙ্গে যোগাযোগ করে পাওয়া গিয়েছিল এক মহিলাকে৷ সেই বাড়িতে সব কাজ করত৷ খুবই সাহায্য হত গৃহিনীর৷ কিন্তু হঠাৎ করেই একদিন উধাও হয়ে যায় পরিচারিকা৷ এবং পরে বোঝা যায় যে সে প্রচুর টাকা, গয়না, দামী জামা কাপড় চুরি করে ওই বাড়ি থেকে পালিয়েছে ৷ লাখ খানেক টাকা খোয়া গিয়েছে বলেও অভিযোগ করা হয় স্থানীয় থানায়৷ সঙ্গে জানানো হয় যে গয়না, কাপড়, ঘরি সবই চুরি করেছে ওই পরিচারিকা৷ কিন্তু কোনও রকম খোঁজ মেলে না তার৷ শেষ পর্যন্ত আশাও ছেড়ে দেন সকলে৷ কিন্তু TikTokভিডিও খুঁজে দিল চোরকে৷

advertisement

ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করেছিল সে৷ কিন্তু তারপর তড়িঘড়ি কাজ ছেড়ে দেয়৷ চুরির দায়ে অভিযুক্ত মহিলা চুরির সামগ্রী পরেই TikTokভিডিও শ্যুট করেছে৷ এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

অসমের বিশ্বনাথ জেলার গাহিগাঁও থানার পুলিশ গ্রেফতার করে অনামিকা লাহোঁকে৷ জোরহাট থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়৷ Tik-Tok ভিডিওতে চুরির সামগ্রী পরে দেখা যায় তাকে৷ তারপরই ব্যবস্থা নেয় পুলিশ৷ অবশেষে শ্রীঘরে অনামিকা লাহোঁ ওরফে সুমি কলিতা ওরফে পলি লাহোঁ৷ জানা গিয়েছে যে অনামিকা একটি ভাড়া বাড়িতে থাকত এবং তার সন্তানও রয়েছে৷ তার থেকে ইতিমধ্যেই কিছু গয়না উদ্ধার হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এতটাই সাহস! চুরির মাল পরে TikTokভিডিও মহিলার, হল গ্রেফতার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল