এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ বাঘের আক্রমণে মানুষের মৃত্যু অরুণাচল প্রদেশে বিরল। লোয়ার দিবাং ভ্যালির পুলিশ সুপার মনীশ শৌর্য জানিয়েছেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বন দফতরের কর্রতারা। এসপি মনীশ আরও বলেন, বন বিভাগের সঙ্গে আলোচনা করে এই পথে দুই চাকার যানবাহন চলাচল পুলিশ নিষিদ্ধ করেছে। শীতকালীন তুষারপাতের জন্য পরিচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র মায়ুদিয়া এলাকার কাছে এই অঞ্চলে বাঘ দেখার বেশ কয়েকটি খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
রোয়িংয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিতো রুমি নিশ্চিত করেছেন যে, গত কয়েকদিন ধরে পথচারীরা রাস্তায় বা তার কাছাকাছি বনাঞ্চলে একটি বাঘিনি এবং তার তিনটি ছোট বাচ্চা দেখতে পেয়েছেন, বিশেষ করে রাতে। তিনি আরও উল্লেখ করেন যে বাঘগুলিকে স্থানান্তরের জন্য ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ সরঞ্জামে সজ্জিত বিশেষজ্ঞ দলগুলি বর্তমানে ইটানগরের রাজ্য সদর দফতর এবং রাজ্যের আরও তিনটি ব্যাঘ্র সংরক্ষণাগার থেকে রওনা দিয়েছে।
