TRENDING:

ভোট ঘোষণার আগেই অসমে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের! দেখুন ভিডিও

দেশ
Last Updated: Mar 03, 2026, 23:47 IST

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তার আগেই অসমে বিধানসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস৷ প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছে অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের নাম৷ তিনি জোড়হাট কেন্দ্র থেকে লড়াই করবেন৷ এ ছাড়াও প্রার্থী হয়েছে অসমে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা দেবব্রত সাইকিয়া৷ তাঁকে নাজিরা কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ এ ছাড়াও শিলচর কেন্দ্র থেকে অভিজিৎ পাল, মাজুলি ইন্দ্রনীল পেগু এবং ডিসপুর থেকে মীরা বড়ঠাকুর গোস্বামীকে প্রার্থী করা হয়েছে৷ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের, পুদুচেরির সঙ্গে অসমেও আগামী এপ্রিল-মে মাসের মধ্যে বিধানসভা ভোট হওয়ার কথা৷ যদিও এখনও ভোটের নির্ঘণ্টই ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ ফলে ভোট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল কংগ্রেস৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/দেশ/
ভোট ঘোষণার আগেই অসমে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের! দেখুন ভিডিও
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল