TRENDING:

কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

Last Updated:

কুলভূষণ যাদব মামলায় বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ রায় দিল আন্তর্জাতিক আদালত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কুলভূষণ যাদব মামলায় বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ রায় দিল আন্তর্জাতিক আদালত ৷ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়দানের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ ৷ এদিন ICJ শুনানি চলাকালীন কুলভূষণের ফাঁসি দেওয়া যাবে না ৷
advertisement

আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ ট্যুইট করে সুষমা জানান, ‘হেগের আদালতের রায়ে খুশি প্রত্যেক ভারতবাসী ৷ এই রায় কুলভূষণের পরিবারের কাছে স্বস্তির ৷ হরিশ সালভের কাছে আমরা কৃতজ্ঞ ৷ উনি ভারতের বক্তব্য সঠিক ভাবে তুলে ধরেছেন ৷ আন্তর্জাতিক আদালতে ভারতের বক্তব্য তুলে ধরেছেন অভিনন্দন বিদেশমন্ত্রকের অফিসারদেরও ৷ ওঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাই এই জয় ৷ দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ৷ কুলভূষণকে বাঁচাতে সব চেষ্টা করব ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই চেষ্টাই চলছে ৷ ’

advertisement

চূড়ান্ত রায় ঘোষণার আগে ফাঁসি নয় ৷ কুলভূষণকে মৃত্যুদণ্ড দিতে পারবে না পাকিস্তান, রায় আন্তর্জাতিক আদালতের ৷ ‘ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ভারতীয় দূতাবাসকে দেখা করতে দেওয়া উচিত ৷ কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া উচিত ৷ কুলভূষণের গ্রেফতারি নিয়ে বিতর্ক আছে ৷ কুলভূষণের চরবৃত্তির প্রমাণ স্পষ্ট নয় ৷ কুলভূষণকে আইনি সহায়তা দিতে হবে’, রায় হেগের আন্তর্জাতিক আদালতের ৷

advertisement

ইরান থেকে অপহরণ করা হয় কুলভূষণকে ৷ এরপরে একতরফা পাক সেনা আদালতে শুনানি ৷ ‘চরবৃত্তি’র অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাকিস্তান সেনা আদালত ৷ বারবার আইনি সহায়তার দিল্লির আবেদনে সাড়া দেয়নি ইসলামাবাদ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে
আরও দেখুন

নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের ফাঁসি নিয়ে মুখোমুখি সওয়াল-জবাব করে ভারত ও পাকিস্তান। পাক আদালত কুলভূষণ যাদবকে ফাঁসি দিলেও, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল