TRENDING:

Supreme Court: 'এরপর মহিলাদের কেউ কাজে নিয়োগ করবে না...' পিরিয়ড চলাকালীন বাধ্যতামূলক ছুটির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

Last Updated:

আবেদনের শুনানি করে, প্রধান বিচারপতি আইনের মাধ্যমে মাসিক ছুটি বাধ্যতামূলক করার সম্ভাব্য সামাজিক পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পিরিয়ড বা ঋতুস্রাব চলাকালীন মহিলাদের বাধ্যতামূলক ছুটির আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুক্রবার শুনানির সময়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, এ ধরনের আইন করা হলে মহিলাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। আদালত জানায়, আইন করে মাসিক ছুটি বাধ্যতামূলক করলে তা মহিলাদের কর্মজীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মহিলাদের কাজ দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখাতে পারেন।
News18
News18
advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী বেঞ্চ এই মামলার শুনানি করছিল। আবেদনটি করার সময়ে শৈলেন্দ্র মণি ত্রিপাঠী আদালতের কাছে অনুরোধ করেছিলেন কেন্দ্র ও রাজ্য সরকার যেন ঋতুস্রাবের সময় মহিলাদের ছুটির ব্যবস্থা করেন। আবেদনে বলা হয়েছিল, এ সময় সময় কাজ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।শুনানির সময় বেঞ্চ জানায়, আইন করে মাসিক ছুটি বাধ্যতামূলক করা নিয়ে সমস্যা রয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, প্রতি মাসে এই ছুটি আইনি বাধ্যবাধকতা করা হলে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়োগের ক্ষেত্রে নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। বিচারপতি বলেন, কোনও মহিলা এই বিষয়ে আদালতের দ্বারস্থ হননি, একজন পুরুষ এ আবেদন করায় এমন ধারণা তৈরি করতে পারে যে মহিলারা পিছিয়ে। তিনি পর্যবেক্ষণ করেছেন যে এই ধরনের আবেদন অনিচ্ছাকৃতভাবে নারীদের সম্পর্কে প্রচলিত ধারণাগুলিকে আরও শক্তিশালী করতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, এবার অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা
আরও দেখুন

আবেদনকারীর পক্ষে আইনজীবী এমআর শামশাদ কেরালার উদাহরণ তুলে ধরে বলেন যে, কিছু রাজ্য এবং প্রতিষ্ঠান ইতিমধ্যেই মাসিক ছুটির ব্যবস্থা করার জন্য পদক্ষেপ করেছে। তিনি বলেন, কেরালার স্কুলগুলিতে এটি চালু করা হয়েছে। বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি স্বেচ্ছায় কর্মীদের এই ধরনের ছুটি প্রদান করেছে। এর জবাবে প্রধান বিচারপতি বলেন স্বেচ্ছায় দেওয়া নীতিগুলিকে স্বাগত, তবে আইনের মাধ্যমে এই ধরনের নিয়ম বাধ্যতামূলক করলে কেউ তাদের বিচার বিভাগ বা সরকারি চাকরিতে নেবে না, তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। 

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: 'এরপর মহিলাদের কেউ কাজে নিয়োগ করবে না...' পিরিয়ড চলাকালীন বাধ্যতামূলক ছুটির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল