TRENDING:

Supreme Court on NCERT Book: ‘শাস্তি তো দিতেই হবে, ’ NCERT-র বিতর্কিত বইকে নিষিদ্ধ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট, চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

Last Updated:

সংস্থার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগ এনেছে সুপ্রিম কোর্ট৷ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শীর্ষ আদালত জানতে চায়, এর পিছনে ঠিক কারা রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অষ্টম শ্রেণীর সোশ্যাল সায়েন্সের পাঠ্যবইয়ে ‘জুডিশিয়াল কোরাপশন’ অর্থাৎ, বিচারবিভাগীয় দুর্নীতির উল্লেখ থাকা নিয়ে বৃহস্পতিবারও NCERT-র তুমুল সমালোচনা করল সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি, এ বিষয়ে সংস্থার কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ কড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে NCERT-র ওই পাঠ্যপুস্তকের অধ্যায়টি নিষিদ্ধ ঘোষণা করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ এবার থেকে ওই পাঠপুস্তকের ওই অধ্যায়টি আর ছাপা, পুনর্মুদ্রণ করা বা ডিজিটাল প্রিন্ট করা যাবে না৷
ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট৷
ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট৷
advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রধান বিচারপতি জানিয়েছেন ওই অধ্যায় রয়েছে এমন সবক’টি বই ‘বাজেয়াপ্ত’ করতে হবে এবং পাশাপাশি, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, কেউ যদি ওই বইয়ের কপি কারওকে দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ এসবের পাশাপাশি, NCERT চেয়ারম্যান প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানির এবং স্কুল শিক্ষার সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত৷

advertisement

আরও পড়ুন: ‘পরিকল্পিত পদক্ষেপ,’ NCERT-র অষ্টম শ্রেণীর বই নিয়ে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

প্রাথমিক ভাবে আদালতের মনে হয়েছে, এই বইয়ের মুদ্রণ একটি গুরুতর অসদাচরণ এবং অভিযোগ প্রমাণিত হলে তা, বিচারবিভাগকে কলঙ্কিত করার জন্য ‘ইচ্ছাকৃত’ কাজ হিসাবে মনে করা হবে৷ সেক্ষেত্রে, এটি গুরুতর অপরাধমূলক আদালত অবমাননার মামলা হবে বলে মনে করছে শীর্ষ আদালত৷

advertisement

NCERT-র হয়ে আদালতে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ এদিন তাঁর উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্য কান্তকে বলতে শোনা যায়, ‘‘আমরা এর গভীর তদন্ত চাই৷ প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার দায়িত্ব এ বিষয়ে সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করা৷ মাথা উঁচু করে কাজ করতে হবে৷’’

প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা জানতে চাই, এর পিছনে কারা কারা আছে৷ আমি যতদিন না এর সঠিক জবাব পাচ্ছি, ততদিন পর্যন্ত মামলার শুনানি চালাব৷ ওরা গুলি চালিয়েছে, আজ বিচারবিভাগ রক্তাক্ত৷’’ বিষয়টিকে অত্যন্ত ‘গভীর চক্রান্ত’ এবং ‘ক্যালকুলেটেড মুভ’ বলে অভিহিত করেন প্রধান বিচারপতি৷

advertisement

আরও পড়ুন: মুখ দিয়ে ফেনা বেরচ্ছিল, সঙ্গে প্রচণ্ড মাথার যন্ত্রণা! মানালির হোম স্টে-তে রহস্যমৃত্যু ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির, চম্পাই সোরেন লিখলেন…

বুধবার এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে বিশেষ শব্দবন্ধের ব্যবহার নিয়ে চূড়ান্ত কড়া প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ এনসিইআরটি-র অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে ‘judicial corruption’ অর্থাৎ, বিচার বিভাগীয় দুর্নীতি শব্দবন্ধের ব্যবহারের সমালোচনা করে শীর্ষ আদালত। বুধবার আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। আর তা শুনেই ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে ফের নতুন বিশ্ববিদ্যালয়! কোথায় তৈরি হচ্ছে নতুন এই ক্যাম্পাস? জানুন
আরও দেখুন

তারপরেই অবশ্য NCERT জানায়, সমাজে বিচারব্যবস্থার ভূমিকা সংক্রান্ত অধ্যায়টি সংশোধন করা হবে অষ্টম শ্রেণির পাঠ্য থেকে। বাদ দেওয়া হবে অবমাননাকর অংশগুলি। তারপরেও গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত চাইছে সুপ্রিম কোর্ট৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on NCERT Book: ‘শাস্তি তো দিতেই হবে, ’ NCERT-র বিতর্কিত বইকে নিষিদ্ধ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট, চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল