TRENDING:

Supreme Court in Adjudication List: অ্যাডজুডিকেশনে থাকা কত নামের নিষ্পত্তি হচ্ছে, প্রতিদিন প্রকাশ করতে হবে তালিকা: সুপ্রিম কোর্ট

Last Updated:

এ দিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রত্যেক ভোটারের অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেই চেষ্টাই করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিবেচনাধীন থাকা কতজন ভোটারের নামের নিষ্পত্তি হচ্ছে, সেই তালিকা প্রতিদিন প্রকাশ করতে হবে কমিশনকে৷ এ দিন এসআইআর মামলার শুনানি চলাকালীন এমনই প্রস্তাব লদিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ৷ সুপ্রিম কোর্টের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশনও৷
News18
News18
advertisement

প্রসঙ্গত গতকাল রাতেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ কমিশন এর আগে জানিয়েছিল, প্রত্যেক শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে৷

পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে আরও নির্দেশ দিয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম দফায় ভোট রয়েছে, সেখানকার বিবেচনাধীন ভোটারদের নাম আগে নিষ্পত্তিতে জোর দেওয়া হোক৷

এ দিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি অভিযোগ করেন কমিশন সোমবার গভীর রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলেও এ দিন দুপুর পর্যন্ত সেই তালিকার কোনও সফট কপি তাঁদের হাতে আসেনি৷ তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁকে বলেন, বিষয়টি নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেন৷ তখনই কমিশনের আইনজীবী ডি এস নাইডু জানান, তাঁরা প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে প্রস্তুত৷ এর পরই প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরপাড়ায় বিজেপি এখনও প্রার্থী দিচ্ছে না কেন? সিপিএমের সঙ্গে আঁতাতের অভিযোগে বিস্ফোরক কল্যাণ পুত্র
আরও দেখুন

পাশাপাশি সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকাতেও যাঁদের নাম বাদ দেওয়ার কোনও কারণ দেওয়া হচ্ছে না, তাঁরাও ট্রাইবুনালে আবেদন করতে পারবেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court in Adjudication List: অ্যাডজুডিকেশনে থাকা কত নামের নিষ্পত্তি হচ্ছে, প্রতিদিন প্রকাশ করতে হবে তালিকা: সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল