TRENDING:

মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব নিলেন সুনীল অরোরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার থেকে দফতরের দায়িত্ব নিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, সুনীল অরোরা ৷ গত সপ্তাহে চিফ ইলেকশন কমিশনারের পদ থেকে অবসর নেন ও পি রাওয়াত ৷ তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরোরার নামে সিলমোহর দেন ৷ এবার নিজের দায়িত্ব বুঝে নিলেন তিনি ৷
advertisement

৫ রাজ্যের নির্বাচনের মাঝেই হল এই পদ পরিবর্তন ৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে সুনীল অরোরাই সব দায়িত্ব নিতে চলেছেন ৷

শুধুমাত্র লোকসভা নয়, জম্মু ও কাশ্মীর, ওডিশা, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিমের ভোটও হওয়ার কথা ২০১৯-শে ৷

নিয়ম অনুযায়ী ৬ বছর বা ৬৫ বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ তাঁর অবসরের পর পরবর্তী পদে থাকা ইলেকশন কমিশনারই এই দায়িত্ব পান ৷

advertisement

আরও পড়ুন স্বাধীনতার ৭৫তম বর্ষে G20 সম্মেলনের আয়োজক রাষ্ট্র হতে চলেছে ভারত

৩১-এ অগস্ট ২০১৭-এ ইলেকশন কমিশনার নির্বাচিত হন সুনীল অরোরা ৷ ওম প্রকাশ রাওয়াতের অবসরের পর তাঁর কাছে যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

৬২ বছরের সুনীল অরোরা ১৯৮০শালে পাস করেন IAS পরীক্ষা ৷ এর আগে তিনি সামলেছেন তথ্য ও সম্প্রচার, অর্থনীতি, বস্ত্র এবং প্ল্যানিং কমিশনের দায়িত্ব ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব নিলেন সুনীল অরোরা