TRENDING:

পাঠানকোটে তল্লাশি অভিযান চলাকালীন ফের চলল গুলি

Last Updated:

পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে তল্লাশি চলাকালীন ফের শোনা গেল গুলির শব্দ ৷ শনিবার ভোররাতে বিমানঘাঁটিতে হামলা চালায় ৬ জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঠানকোট: পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে তল্লাশি চলাকালীন ফের শোনা গেল গুলির শব্দ ৷ গুলির শব্দের সঙ্গে সঙ্গেই শোনা যায় বড় ধরনের দুটি বিস্ফোরণ ৷ শনিবার ভোররাতে  বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷
advertisement

সূত্রের খবর, ভোর সাড়ে তিনটে থেকে সেনা-জঙ্গি লাগাতার গুলির লড়াইয়ের পর মারা যায় চার জঙ্গি ৷ অনুমান, এখনও ৩-৪ জন জঙ্গি বিমানঘাঁটিতে লুকিয়ে রয়েছে ৷ তাঁদের খোঁজেই চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷ তল্লাশি চলাকালীনই সেনা ছাউনির কাছ থেকেই ভেসে আসে গুলির শব্দ ৷ তার কিছুক্ষণ পরেই শোনা যায় দুটি বড় বিস্ফোরণের শব্দ ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে সেনা ৷ তল্লাশিতে নামানো হয়েছে তিন সেনা হেলিকপ্টার ৷ জঙ্গি দমনে হেলিকপ্টার থেকেও চালানো হচ্ছে গুলি বিমানঘাঁটির ভেতর জীবিত দুই জঙ্গির খোঁজে বিশেষ বাহিনী এবং এনএসজি জওয়ানরা সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে দেখছেন ৷ সন্দেহ বিস্ফোরণ অবং গুলি চালিয়েছে জঙ্গিরা ৷ সেখানেই সম্ভবত লুকিয়ে রয়েছে জীবিত জঙ্গিরা ৷ পঞ্জাব পুলিশ সূত্রে খবর, পাঠানকোটে গুরুদ্বার লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছে সন্দেহভাজন জঙ্গিরা ৷

advertisement

পাঞ্জাব পুলিশের এডিজিপি এইচ এস ধিলন জানান, ‘সেনা এবং জঙ্গির গুলির লড়াই বন্ধ হয়েছে। তবে অপারেশন শেষ হলেও তল্লাশি অভিযান জোরকদমে চলছে৷’ পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আপাতত বন্ধ করা হয়েছে জম্মু-হিমাচল হাইওয়ে ৷ প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ পাঞ্জাব পুলিশের সোয়াট বাহিনী তল্লাশি চালাচ্ছে বিমানঘাঁটি ও আশপাশের অঞ্চলে ৷ পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ বিমান ঘাঁটিতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

অন্যদিকে, বায়ুসেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানঘাঁটিতে থাকা কোনও বিমানের ক্ষতি হয়নি ৷ এই বিমানঘাঁটিতেই ছিল যুদ্ধবিমান মিগ-29 ৷ এছাড়াও ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ৷জঙ্গি হামলার পরেও সব বিমান সুরক্ষিত রয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে তল্লাশি অভিযান চলাকালীন ফের চলল গুলি