TRENDING:

বিয়ে উপলক্ষে হাইওয়ের ধারে অশ্বত্থগাছ ঘিরে পুজো, ট্রাকে পিষ্ট হয়ে ৪ শিশু-সহ বিহারে নিহত ১২

Last Updated:

Bihar Accident: বিহারের সুলতানপুরের কাছে মহানর-হাজিপুর হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিষে দেয় রাস্তার ধারের একটি জটলাকে৷ জানা গিয়েছে ভূমিয়া বাবার পুজো উপলক্ষে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন একটি অশ্বত্থ গাছকে ঘিরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা : কমপক্ষে ৪ শিশু-সহ ১২ জনের মৃত্যু হল পথ দুর্ঘটনায়৷ আহত হয়েছেন আরও বেশ কয়েক জন৷ রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা বিহারের বৈশালী জেলার৷ রবিবার রাত ৯ নাগাদ বিহারের সুলতানপুরের কাছে মহানর-হাজিপুর হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিষে দেয় রাস্তার ধারের একটি জটলাকে৷ জানা গিয়েছে ভূমিয়া বাবার পুজো উপলক্ষে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন একটি অশ্বত্থ গাছকে ঘিরে৷ সে সময়ই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ওই জটলাকে৷ নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা বিহারের বৈশালী জেলার
রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা বিহারের বৈশালী জেলার
advertisement

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ৷ নিহতদের পরিবার পরিজনদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন৷

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ দুঃখপ্রকাশ করেছেন বিহারের উপপ্রধানমন্ত্রী তেজস্বী যাদবও৷ ট্যুইট বার্তায় তিনি সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারদের প্রতি৷

স্থানীয় কংগ্রেস বিধায়ক প্রতিমা কুমারীর অভিযোগ, ট্রাকের চালক মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে জটলার মধ্যে ঢুকে পড়েন দ্রুতগতির যান সমেত৷ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যেই তার চালক আটকে পড়েন৷ তিনিও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা স্থানীয়দের৷

আরও পড়ুন : কী দিয়ে টুকরো টুকরো করা হয়েছিল শ্রদ্ধার দেহ, আফতাবের ফ্ল্যাটে মিলল হদিশ

advertisement

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন গ্রামে একটি বিয়ে উপলক্ষে এই শোভাযাত্রা বার করা হয়েছিল৷ কাছেই সুলতানপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ সেই উপলক্ষেই পুজো ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল৷

আরও পড়ুন : এ কেমন গিফট! মাথায় হাত মহিলা, খোয়ালেন কোটি টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

দুর্ঘটনাস্থল ঘিরে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করেছে৷ পুলিশ সুপার মনীশ কুমার জানান দুর্ঘটনাস্থলের কাছাকাছি সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে উদ্ধারপর্ব দ্রুত সম্পূর্ণ হয়৷ আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়৷ এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শোকপ্রকাশ করেছেন এই দুর্ঘটনায়৷ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে আহতদের চিকিৎসা প্রক্রিয়ায় কোনও বিঘ্ন না হয়৷ ক্ষতিপূরণ পেতেও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও প্রশাসনিক আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ে উপলক্ষে হাইওয়ের ধারে অশ্বত্থগাছ ঘিরে পুজো, ট্রাকে পিষ্ট হয়ে ৪ শিশু-সহ বিহারে নিহত ১২
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল