TRENDING:

Sonam Wangchuk Arrested: লাদাখে অশান্তির জেরে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক, নিয়ে যাওয়া হল রাজস্থানে

Last Updated:

গত ১০ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক৷ কিন্তু লাদাখে অশান্তির যুক্তি দেখিয়ে ২৪ সেপ্টেম্বর নিজের অনশন শেষ করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার কsরল পুলিশ৷ জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে এই সমাজকর্মীকে৷ গ্রেফতারের পর তাঁকে রাজস্থানের জেলে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয়দের বিক্ষোভে কয়েকদিন আগে উত্তাল হয়ে ওঠে লাদাখ৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চারজন স্থানীয় বাসিন্দার৷ আহত হন কমবেশি ৯০ জন৷
গ্রেফতার সোনম ওয়াংচুক৷
গ্রেফতার সোনম ওয়াংচুক৷
advertisement

ষষ্ঠ তফশিল এবং রাজ্যের তকমার দাবিতে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক৷ সেই অনশন বিক্ষোভের সময় প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সোনম ওয়াংচুককে৷

লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল গণতান্ত্রিক জোটের সঙ্গে মিলে এই বিক্ষোভে নেতৃত্ব দেন ওয়াংচুক৷ ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি এবং পৃথক রাজ্যের তকমার দাবিতেই এই বিক্ষোভ শুরু হয়৷ গত ১০ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক৷ কিন্তু লাদাখে অশান্তির যুক্তি দেখিয়ে ২৪ সেপ্টেম্বর নিজের অনশন শেষ করেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, অনশন চলাকালীন নেপালের জেন জি-র বিক্ষোভের উদাহরণ টেনে প্ররোচনামূলক বক্তব্য রাখেন ওয়াংচুক৷ ইতিমধ্যেই সোনম ওয়াংচুকের এনজিও-র এফআরসিএ লাইসেন্স বাতিল করেছে কেন্দ্র৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Wangchuk Arrested: লাদাখে অশান্তির জেরে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক, নিয়ে যাওয়া হল রাজস্থানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল