TRENDING:

Sonam Raghuvanshi Update: রাজাকে খুনের পরই ভোল বদলে ফেলে সোনম, চিনতেই পারেনি কেউ! ফাঁস করলেন দুই ড্রাইভার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং: মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত সোনম রঘুবংশী নিজের স্বামীকে খুন করে পালানোর সময় ছদ্মবেশে ছিল৷ সোনমকে যে গাড়িতে করে উত্তর প্রদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তার প্রেমিক রাজ, সেই গাড়ির দুই চালকই পুলিশক এই তথ্য জানিয়েছে৷ ওই দু জনই পুলিশকে জানায়, মুখ আড়াল করার জন্য বোরখা পরেছিল সোনম৷
হনিমুনে গিয়ে স্বামী রাজাকে খুন করে সোনম৷
হনিমুনে গিয়ে স্বামী রাজাকে খুন করে সোনম৷
advertisement

উত্তর প্রদেশের গাজিপুর থেকে গ্রেফতারির পর সোনম প্রথমে পুলিশের কাছে দাবি করে, তাকে অপহরণ করে গাজিপুরে ফেলে দিয়ে গিয়েছে অপহরণকারীরা৷ যদিও সোনম যে মিথ্যে কথা বলছে তা আগেই বুঝে গিয়েছিল

আরও পড়ুন: প্রেমিক রাজ নয়, বিয়ের আগে পরে ১১৯ বার ফোনে কার সঙ্গে কথা সোনমের? মেঘালয় হত্যাকাণ্ডে নতুন নাম

advertisement

দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে মেঘালয় পুলিশের তদন্তকারীরা মোহিত এবং পীযূষ নামে দু জন গাড়ি চালককে খুঁজে বের করে পুলিশ৷ এই দু জন মিলেই একটি গাড়িতে করে মেঘালয় থেকে উত্তর প্রদেশ পৌঁছে দিয়েছিল৷ গত ৮ জুন সোনমকে উত্তর প্রদেশ পৌঁছে দিতে ওই দুই গাড়ি চালককে ভা়যা ককরএ ওই দুই চালকই পুলিশকে জানিয়েছেন, গাড়ির ভিতরে বোরখা পরে বসেথছিল সোনম৷ এমন কি, মেঘালয় থেকে বেনারস পর্যন্ত ১০০০ কিলোমিটার রাস্তায় সোনম রাস্তার ধারের কোনও ধাবাতেও গাড়ি থামাতে দেয়নি সে৷ শেষ পর্যন্ত বারাণসী থেকে আরও ৯০ কিলোমিটার দূরে ৯ জুন রাতে গাজিপুরের একটি ধাবাতে দেখা মেলে সোনমের৷ সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যের স্মৃতি বয়ে চলেছে ‘গায়েন গার্ডেন’!ধান্যকুড়িয়ার ইতিহাসের নীরব সাক্ষী
আরও দেখুন

রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে পুলিশ সোনমের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে৷ সঞ্জয় ভার্মা নামে এক ব্যক্তিরও নতুন করে খোঁজ মিলেছে৷ বিয়ের আগে পরে এই সঞ্জয়ের সঙ্গে দুশো বারেরও বেশি ফোনে কথা হয় সোনমের৷ এই সঞ্জয়েরও খোঁজ করছে পুলিশ৷ সোনমদের সংস্থায় কর্মরত দুই মহিলা কর্মীকেও নতুন করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সোনমের দাদাই তাঁদের পুলিশের কাছে নিয়ে যান৷ প্রসঙ্গত, সোনমদের সংস্থারই কর্মী ছিলেন রাজ কুশাওয়া৷ সেই সূত্রেই সোনমের সঙ্গে রাজের পরিচয় হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Raghuvanshi Update: রাজাকে খুনের পরই ভোল বদলে ফেলে সোনম, চিনতেই পারেনি কেউ! ফাঁস করলেন দুই ড্রাইভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল