TRENDING:

জমি নিয়ে বিবাদ ! মাকে চলন্ত ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলল ছেলে

Last Updated:

জমি দখল করতে মাকে ‘ঢাল’ ! জমিতে চাষ রুখতে চলন্ত ট্রাক্টরের সামনে মাকে ছুঁড়ে ফেলল ছেলে ৷ এমনই একটি নির্মম ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মালেগাঁও-তে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জমি দখল করতে মাকে ‘ঢাল’ ! জমিতে চাষ রুখতে চলন্ত ট্রাক্টরের সামনে মাকে ছুঁড়ে ফেলল ছেলে ৷ এমনই একটি নির্মম ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মালেগাঁও-তে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নৃশংস ভিডিও ৷
advertisement

আরও পড়ুন: প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল এই রাজ্যে

জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুঙ্গলা গ্রামের রাউত ও দলভি পরিবারের মধ্যে চাষের জমি নিয়ে বিবাদ চলছিল ৷ সেই মামলাতেই রাউত পরিবার জিতে যায় ৷ আর এতেই ঘটে ছন্দপতন ৷ সেই জমিতে চাষ করতে চায় রাউত পরিবার ৷ কিন্তু অপরদিকে দলভি পরিবারও ওই জমিতে চাষ করতে নাছোড়বান্দা হয়ে পড়ে ৷ শনিবার সকালে বিবাদ চরমে ওঠে ৷ মালিক জমি উদ্ধারে গেলে বাধা দেয় অপর পরিবার ৷ সেই সময়ই রাউত পরিবারকে ওই জমিতে চাষ করা থেকে রুখতে নিজের বৃদ্ধা মাকে ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলে দলিভ পরিবারের ছেলে ৷ কিন্তু এরপরেও রক্ষে পায়নি ওই বৃদ্ধা ৷ ট্রাক্টরের নীচেই মাটিতে লুটাতে লুটাতে নিয়ে যাওয়া হয়েছে তাকে ৷ সেই সঙ্গে চুলের মুঠি ধরে সহ্য করতে অত্যাচারও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

চোখের সামনে আচমকা ঘটে যাওয়া এই ঘটনার আকস্মিকতায় সকলে থমকে যান ৷ কিন্তু মায়ের চোট লাগা স্বত্ত্বেও কোনও হুঁশ ছিল না ছেলের ৷ সে দলভি পরিবারের সঙ্গে জমি দখল করা নিয়েই তখন তর্ক বিতর্কে ব্যস্ত ৷ গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে গ্রামেরই এক বাসিন্দা ৷ ঘটাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জমি নিয়ে বিবাদ ! মাকে চলন্ত ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলল ছেলে