TRENDING:

Ahmedabad Plane Crash Viral Video: তার তোলা এই ভিডিও দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব, আতঙ্কে এখনও কাঁটা ১৭ বছরের সেই কিশোর! বৃহস্পতিবার কী দেখেছিল আরিয়ান?

Last Updated:

বিমানের ভিডিও করতে গিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন গামী অভিশপ্ত এআই ১৭১ বিমানটির আকাশে ওড়ার মুহূর্তই ক্যামেরাবন্দি করার চেষ্টা করে আরিয়ান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র দুদিন আগেই গ্রামের বাড়ি থেকে প্রথম বার আহমেদাবাদ শহরে বাবার কাছে এসেছিল ১৭ বছরের আরিয়ান আসারি৷ আহমেদাবাদ বিমানবন্দরের লাগোয়া লক্ষ্মীনগর এলাকার তিন তলা একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন আরিয়ানের বাবা৷ শহরে আসা ইস্তক আবাসনের ছাদে দাঁড়িয়ে অবাক চোখে মাথার উপর দিয়ে আহমেদাবাদ বিমানবন্দরে বড় বড় বিমানের ওঠানামা দেখছিল আরিয়ান৷
বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি৷
বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি৷
advertisement

বৃহস্পতিবার দুপুরে আরিয়ান ঠিক করে, বিমানের ওঠানামার এই ভিডিও মোবাইলে রেকর্ড করে আরাভালি জেলায় নিজের গ্রামের বন্ধুদের সে পাঠাবে৷ তখনও আরিয়ান জানে না, কয়েক মুহূর্তের মধ্যে সে এমন অভিজ্ঞতার মুখোমুখি হবে, যা হয়তো সারাজীবন তাকে তাড়া করে বেড়াবে৷

বিমানের ভিডিও করতে গিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন গামী অভিশপ্ত এআই ১৭১ বিমানটির আকাশে ওড়ার মুহূর্তই ক্যামেরাবন্দি করার চেষ্টা করে আরিয়ান৷ ভিডিও রেকর্ডিং শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি কাছের বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের উপরে ভেঙে পড়ে৷ মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা গোটা বিমানটিকে গ্রাস করে৷ আর বিপর্যয়ের এই পুরোটাই আরিয়ানের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়৷ যে ভিডিও পরবর্তী সময়ে গোটা বিশ্বে ভাইরাল হয়৷ বলা ভাল, দেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনার মুহূর্তের সাক্ষী ছিল আরিয়ান৷ তার তোলা এই ভিডিঘটনার তদন্তেও অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠবে তদন্তকারীদের৷

advertisement

যদিও চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় আরিয়ান৷ ১৭ বছরের কিশোরের মনকে গ্রাস করেছে আতঙ্ক৷ খাওয়া, ঘুম কার্যত বন্ধ হয়ে গিয়েছে তার৷

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ান জানিয়েছে, ‘আমি কোনও এত নীচ দিয়ে বিমান উড়ে যেতে দেখিনি৷ বিমান উড়ে যাওয়ার সময় কত জোরে শব্দ হয়, তাও আমার ধারণা ছিল না৷ বাবার মুখে শুধু গল্প শুনেছিলাম৷ আমার গ্রামের বন্ধুরা বিমান ওড়ার ভিডিও দেখতে চেয়েছিল৷ তাই দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বিমানের ওঠানামার কয়েকটা ভিডিও তুলব বলে ঠিক করি৷ কিন্তু আমি যে দুর্ঘটনার ভিডিও তুলে ফেলব, তা আমি কল্পনাও করিনি৷’

advertisement

দেখুন সেই ভিডিও-

আরিয়ানের কথায়, এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন নীচের দিকে নামতে শুরু করে তখন প্রথমে সে ভেবেছিল বিমানটি হয়তো অবতরণ করছে৷ ওই কিশোর বলে, ‘প্রথমে দেখে মনে হল বিমানটি উড়ে যাচ্ছে৷ কিন্তু তার পর আচমকাই সেটি নীচের দিকে নামতে থাকল৷ শেষ পর্যন্ত যখন বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে জোরাল বিস্ফোরণের শব্দ হল, আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

দুর্ঘটনার পর পরই আরিয়ান প্রথমে ওই ভিডিও নিজের বাবাকে পাঠায়৷ বলতে গেলে গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই দুর্ঘটনার সাক্ষী হয়ে যায় ওই ছাত্র৷ আর সেই কারণ গুজরাত পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে আরিয়ানকে ডেকে পাঠানো হয়৷ ওই কিশোর ঠিক কী দেখেছে তা জানতে চান পুলিশ আধিকারিকরা৷ যদিও আরিয়ানকে আটক করা হয়নি৷ একের চোখের সমান ওই ধরনের সাংঘাতিক বিপর্যয় দেখা, তার উপরে পুলিশের জিজ্ঞাসাবাদ৷ সবমিলিয়ে প্রবল আতঙ্ক গ্রাস করেছে ওই কিশোর৷ পরিচিতদের সে জানিয়েছে, জীবন সে কোনওদিন বিমানে উঠবে না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad Plane Crash Viral Video: তার তোলা এই ভিডিও দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব, আতঙ্কে এখনও কাঁটা ১৭ বছরের সেই কিশোর! বৃহস্পতিবার কী দেখেছিল আরিয়ান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল