TRENDING:

নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত বুরহানের উত্তরসূরি সবজার আহমেদ

Last Updated:

শনিবার নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল বুরহানের উত্তরসূরি সবজার আহমেদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷ গত বছর জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে সংঘর্ষে নিহত হয় ২২ বছরের হিজবুল মুজাহিদ্দিন বুরহান । মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ তাঁর মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা ৷
advertisement

শনিবার নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল বুরহানের উত্তরসূরি সবজার আহমেদের ৷ এদিন পুলওয়ামার ত্রালে যে বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন তা ঘিরে ফেলে ভারতীয় জওয়ানরা ৷ দু’তরফের মধ্যে গুলির লড়াই  ৷ সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার সবজার আহমেদের ৷ এছাড়াও বাড়ির ভিতরে সেই সময় দু’জন জঙ্গি ছিল ৷ তাদের মধ্যে একজন পাকিস্তানের বলে জানা গিয়েছে ৷ তবে তাদের এই সংঘর্ষে কী হয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷

advertisement

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে সন্ধে ৭:৩০ নাগাদ বাড়িটি ঘরে ফেলে ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা ৷ ভারতীয় জওয়ানদের দেখে তাদের লক্ষ্যে করে গুলি ছুঁড়তে থাকে  জঙ্গিরা ৷ শনিবার সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয় ৷

সূত্রের খবর হুরিয়ত নেতাদের সঙ্গে দেখা করতেই শ্রীনগরে গিয়েছিলেন আহমেদ ৷ বেশ কয়েকদিন ধরেই তাদের সংগঠনের আরেক নেতা জাকির মুসার সঙ্গে ঝামেলা চলছিল ৷ সেই নিয়ে মধ্যস্থতা করতেই তিনি শ্রীনগরে গিয়েছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

বুরহানের মৃত্যুর পর মুসাকেই হিজবুল মুজাহিদ্দিনের কম্যান্ডর নির্বাচিত করা হয় ৷ কিন্তু সংগঠনের মধ্যে সমস্যার জেরে ১৩ মে সে দল ছেড়ে দেয় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত বুরহানের উত্তরসূরি সবজার আহমেদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল