TRENDING:

Royal Enfield Bullet Catches Fire: চলন্ত বুলেটে হঠাৎ দাউ দাউ করে আগুন, রক্ষা যুবকের! চন্দননগরে চাঞ্চল্য

Last Updated:

বাইক আরোহী ওই যুবকের নাম মহম্মদ আদিল৷ তিনি হুগলির চাঁপদানির বাসিন্দা (Royal Enfield Bullet Catches Fire)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চন্দননগর:  কোনওক্রমে বাইক থেকে নেমে গিয়ে প্রাণে বাঁচেন ওই যুবক!
স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে বাইকের আগুন নেভান৷
স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে বাইকের আগুন নেভান৷
advertisement

মঙ্গলবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল চন্দননগরের বড়বাজার এলাকা৷ বাইকে আগুন লেগে যেতে দেখে প্রথমে হকচকিয়ে যান পথচারী এবং স্থানীয়রাও৷ শেষ পর্যন্ত আশেপাশের দোকানদাররাই জল নিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকলও৷

আরও পড়ুন: থামল না লোকাল, হাওড়ায় শেষ মুহূর্তে প্রাণে বাঁচলেন অবরোধকারীরা, দেখুন ভিডিও...

advertisement

বাইক আরোহী ওই যুবকের নাম মহম্মদ আদিল৷ তিনি হুগলির চাঁপদানির বাসিন্দা৷ দাঁতের সমস্যা হওয়ায় এ দিন চন্দননগরের একজন দন্ত চিকিৎসকের কাছে এসেছিলেন তিনি৷ ডাক্তার দেখানোর পর বড়বাজার এলাকায় টিফিন করতে যান ওই যুবক৷ এর পর বাইক চালু করে কিছুটা এগোতেই পায়ের কাছে অস্বাভাবিক গরম তাপ অনুভব করেন তিনি৷ মুহূর্তের মধ্যে বাইকে দাউ দাউ করে আগুন ধরে যায়৷

advertisement

ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ওই যুবক বলেন, 'দাদার বাইক চালিয়ে এসেছিলাম৷ কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না৷ অল্পের জন্য রক্ষা পেয়েছি৷' স্থানীয়দের তৎপরতাতই রক্ষা পায় বাইকটিও৷ আগুন ধরে গেলেও সেটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি৷

সেরা ভিডিও

আরও দেখুন
রাধাগোবিন্দ মন্দিরের পুকুর থেকে উদ্ধার ‘বিষ্ণু অবতার’! পুজো গিয়ে গঙ্গায় মুক্তি, দেখুন
আরও দেখুন

Saikat Biswas

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Royal Enfield Bullet Catches Fire: চলন্ত বুলেটে হঠাৎ দাউ দাউ করে আগুন, রক্ষা যুবকের! চন্দননগরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল