TRENDING:

Mysterious Fever Death: জ্বর হচ্ছে, তারপর কারণ বোঝার আগেই শেষ! হরিয়ানায় ৯ শিশু সহ ১৮ জনের মৃত্যু

Last Updated:

হরিয়ানার গ্রামে অজানা জ্বরে মৃত্যু হয়েছে ৯ শিশু সহ ১৮ জনের৷ আতঙ্কে গোটা এলাকা৷ স্বাস্থ্য আধিকারিকদের মতে সংখ্যাটা ৭৷ শুরু তৎপরতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড়: একটা রাজ্যের একটা জেলার একটা গ্রাম৷ আর সেখানেই অজানা জ্বরে মরে যাচ্ছে একটার পর একটা মানুষ৷ হরিয়ানার পালওয়াল জেলার ছায়ানসা গ্রামে রহস্যজনক জ্বরে শিশুসহ আঠারো জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১১ থেকে ১৪ বছর বয়সি ন’জন রয়েছে৷ গুরুতর অসুস্থ ৩ জনকে বর্তমানে নুহ মেওয়াতের নালহার মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অজানা জ্বরে মৃত্যু হরিয়ানায়৷
অজানা জ্বরে মৃত্যু হরিয়ানায়৷
advertisement

এতগুলো মৃত্যু ঘিরে গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক৷ কারণ, মৃত্যুগুলি চলতি এক মাসের মধ্যেই ঘটেছে। বাসিন্দাদের একাংশের দাবি, দূষিত পানীয় জলের প্রাদুর্ভাবের এই মৃত্যর জন্য দায়ী৷ তাঁদের অভিযোগ, একাধিক জায়গায় পানীয় জলের পাইমলাইন ভেঙে পড়ে রয়েছে৷ সেখান থেকে গোটা গ্রামে দূষণ ছড়াচ্ছে।

আরও পড়ুন: প্রথম বোর্ড পরীক্ষায় না বসলে, দ্বিতীয় পরীক্ষা দেওয়া যাবে না! নিয়মটা আসলে কী? ব্যাখ্যা করে দিল CBSE

advertisement

তাদের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও, জল সরবরাহের সমস্যার এখনও সমাধান হয়নি। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি তদন্তের জন্য একটি দল মোতায়েন করেছে। এখনও পর্যন্ত, ২১ জনের হেপাটাইটিস বি এবং সি পজিটিভ পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

জেলা চিকিৎসা কর্মকর্তা ডাঃ সতীন্দর বশিষ্ঠ নিশ্চিত করে জানিয়েছে, হেপাটাইটিসের সংক্রমণ অর্থাৎ, জন্ডিসের কারণেই পর পর মৃত্যু হয়েছে এত জনের৷ তবে তাঁর দাবি, মৃতের সংখ্যা ১৮ নয়, ৭৷

advertisement

আরও পড়ুন: বিয়ের আগে শারীরিক সম্পর্ক! ‘কোনও কথায় বিশ্বাস করবেন না,’ সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট

গ্রামের প্রধান মহম্মদ ইসলাম জোর দিয়ে বলেন যে, এক মাসের মধ্যে রহস্যজনক জ্বরে নয়জন শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন যে, হেপাটাইটিস বি এবং সি ছড়িয়ে পড়ছে, যার ফলে এই মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সাত থেকে আটজনের মৃত্যুর কথা স্বীকার করেছে, তবে প্রকৃত সংখ্যা ১৮ বলে গ্রাম প্রধান জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল ছাড়লেও দায়িত্ব নয়, কলম দিয়েই লড়ছেন শিক্ষারত্ন প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

জেলা ডেপুটি কমিশনার ডাঃ হরিশ কুমার বশিষ্ঠ এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ সতীন্দর বশিষ্ঠ গ্রাম পরিদর্শন করে দেখেছেন৷ তাদের দল মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে এবং হেপাটাইটিস বি এবং সি-এর ২১ জন পজিটিভ কেস শনাক্ত করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Fever Death: জ্বর হচ্ছে, তারপর কারণ বোঝার আগেই শেষ! হরিয়ানায় ৯ শিশু সহ ১৮ জনের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল