TRENDING:

‘তুমি তোমার সেরাটা দিও’, স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শুভেচ্ছা স্বামী রবার্ট বঢরার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নয়াদিল্লি: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে এলেন প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেসের অনেকেই মনে করছিলেন, এই আগমন ছিল সময়ের অপেক্ষা। তাঁকে এআইসিসির সাধারণ সম্পাদক করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হল। ২০১৯-এর ভোটের আগে এটাকে একটা মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে এমনও ইঙ্গিত, তাঁকে তাঁর মা সনিয়া গান্ধির জায়গায় রায়বরেলিতে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করতে পারেন তাঁর ভাই তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।
advertisement

আজ সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷ আর এতে বেজায় খুশি প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা ৷  জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর স্ত্রী, স্বভাবতই খুশি তিনি ৷ ফেসবুকে নিজের সঙ্গে স্ত্রী প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করলেন রবার্ট ৷ এই সিদ্ধান্তটি নিয়ে পাকাপাকিভাবে ঘোষণার পরেই রবার্ট বঢরা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন,‘‘শুভেচ্ছা...তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে সব সময় পাশে আছি ৷ তুমি তোমার সেরাটা দিও ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘তুমি তোমার সেরাটা দিও’, স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শুভেচ্ছা স্বামী রবার্ট বঢরার