TRENDING:

রেকর্ড সংখ্যায় বাঘের মৃত্যু এবছর ভারতে !

Last Updated:

দেশের বাঘেদের নিয়ে সমীক্ষায় যা ফলাফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বছর শেষ হওয়ার আগে এই খবর শুনলে বন্যপ্রাণী প্রেমীরা মোটেই খুশি হবেন না ৷ দেশের বাঘেদের নিয়ে সমীক্ষায় যা ফলাফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে ৷ নভেম্বর পর্যন্ত যা খবর, তাতে চলতি বছরে এখনও পর্যন্ত ৭৬টি বাঘের মৃত্যু হয়েছে ৷ আর এর পিছনে রয়েছে চোরাশিকারিদের ভূমিকা ৷ বাঘের মৃত্যুর এই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে, নানা পদক্ষেপ নিয়েও কোনও লাভ হয়নি ৷ এই সমীক্ষা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় বলেই জানাচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ৷
advertisement

বাঘের মৃত্যুতে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ ৷ মোট মৃত বাঘের মধ্যে এক তৃতীয়াংশই হল সে রাজ্যের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক ৷ চলতি বছরে এরাজ্যে ১৩টি বাঘের মৃত্যু হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

দেশে বাঘ মৃত্যুর মোট সংখ্যায় ইতিমধ্যেই ২০১৫-কে পিছনে ফেলে দিয়েছে ২০১৬ ৷ গত বছর ৬৯টা বাঘের মৃত্যু হয়েছিল ৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি-র পক্ষ প্রকাশিত রিোপর্টে এমন তথ্যই উঠে এসেছে ৷ বাঘ মৃত্যুর সংখ্যা বাড়ার ক্ষেত্রে কোনও না কোনওভাবে জড়িয়ে মানুষই ৷ চোরাশিকার, বিষ দেওয়া, বিদ্যুতের তারে লেগে মৃত্যু প্রভৃতি নানা কারণে বাঘ মৃত্যুর ঘটনা দিন-দিন বাড়ছে ভারতে ৷ প্রতিবছর অগাস্ট থেকে নভেম্বর মাসেই চোরাশিকারিদের দাপট বেড়ে যায় ৷ মহারাষ্ট্রে চোরা শিকারিদের তাণ্ডব অনেক বেশি ৷ যদিও এবছর বাঘ মৃত্যুর ঘটনায় শীর্ষে মধ্যপ্রদেশ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেকর্ড সংখ্যায় বাঘের মৃত্যু এবছর ভারতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল