TRENDING:

‘ম্যায় ভি চৌকিদার হু আন্দোলনে পরিণত হয়েছে’, দাবি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্করের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘ম্যায় ভি চৌকিদার হু ৷’ প্রথমে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট ৷ এরপর নিজের ট্যুইটার হ্যান্ডেলের নামই বদলে চৌকিদার নরেন্দ্র মোদি করেন খোদ দেশের প্রধানমন্ত্রী ৷ এরপর একে একে দেশের শাসক দলের সমস্ত নেতা নেত্রীরাই ট্যুইটারে নিজেদের নামের আগে যোগ করেন ‘চৌকিদার’ ৷ এই ট্রেন্ডে সামিল হয়েছে দেশের সাধারণ মানুষও ৷ সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷
advertisement

‘ম্যায় ভি চৌকিদার হু’ ৷ এটি একটি স্লোগানই নয় শুধু ৷ দেশজুড়ে রীতিমত এটি একটি আন্দোলনে পরিণত হয়েছে বলে দাবি করেন রবিশঙ্কর প্রসাদ ৷

মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রবিশঙ্কর প্রসাদ ৷ সেই বৈঠকেই রবিশঙ্কর বলেন, ‘বহু মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে এই স্লোগানটি ৷ কিন্তু অনেকেই এই আন্দোলন নিয়ে সমস্যায় রয়েছেন ৷ চিন্তিত হয়ে পড়েছেন অনেকে ৷ বিশেষত যাদের কাছে অবৈধ সম্পত্তি রয়েছে ৷ তারা সমস্যায় পড়ে গিয়েছেন ৷ দেশের প্রায় ১কোটি মানুষ চৌকিদার হওয়ার প্রতিজ্ঞা নিয়েছেন ৷ চিকিৎসক, কৃষক এবং ইঞ্জিনিয়ার সবাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

৩১ মার্চ নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স করবেন ৷ দেশের প্রায় ৫০০টি জায়গা থেকে চলবে ভিডিও কনফারেন্স ৷ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি ৷ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রবিশঙ্কর প্রসাদ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘ম্যায় ভি চৌকিদার হু আন্দোলনে পরিণত হয়েছে’, দাবি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্করের