TRENDING:

চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে আক্রমণ রেলমন্ত্রীর! জমি জটে আটকে বহু প্রকল্প, দাবি অশ্বিনী বৈষ্ণবের

Last Updated:

চিংড়িঘাটা মেট্রোয় জট নিয়ে ফের রাজ্য সরকাররে আক্রমণ কেন্দ্রের। চিংড়িঘাটা মেট্রো নিয়ে এর আগে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল, এবার ফের তা নিয়ে সুর চড়াল কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চিংড়িঘাটা মেট্রোয় জট নিয়ে ফের রাজ্য সরকাররে আক্রমণ কেন্দ্রের। চিংড়িঘাটা মেট্রো নিয়ে এর আগে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল, এবার ফের তা নিয়ে সুর চড়াল কেন্দ্র। পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য, অভিযোগ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তিনি দাবি করেন, চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্পের জটও কাটছে না সেই কারণে।
কী বললেন অশ্বিনী?
কী বললেন অশ্বিনী?
advertisement

শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এ রাজ্যে বহু কোটি টাকার রেলের প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু জমি জটের কারণে তা বাস্তবায়িত হচ্ছে না, তবে শ্রীরামপুর রেল স্টেশনকে মাহেশ জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হবে। শনিবার হুগলির শ্রীরামপুরে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে পুজো দেন রেলমন্ত্রী। এরপর বিজেপির পরিবর্তন যাত্রার রথে চেপে তিনি জনসভায় যোগ দেন।

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনা! স্কুটিতে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু বাইক আরোহীর

কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র ২৫ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, মার্চ মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে৷ ফলে মার্চ মাসেও পুলিশ চিংড়িহাটায় রাস্তা বন্ধ করে অথবা যান নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ করার অনুমতি দেবে না বলেই ধরে নেওয়া হচ্ছে৷

advertisement

প্রসঙ্গত, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যে চিংড়িঘাটা মোড়ে মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রো পথ নির্মাণের জন্য ই এম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন৷ মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশের অনুমতি না পাওয়ার কারণেই এই কাজ থমকে রয়েছে৷ বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে৷ কিন্তু সামান্য ওই অংশে কাজ শেষ না হওয়ার কারণে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চিংড়িঘাটা পেরিয়ে সেক্টর ফাইভের দিকে চালু করা সম্ভব হচ্ছে না৷

advertisement

আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করে গেলেন নাকি, রাজ্যপালকেও বদলে দিলেন?’মুর্মুকে প্রশ্ন মমতার

জট কাটাতে বিষয়টি কলকাতা হাইকোর্টেও পৌঁছেছে৷ হাইকোর্টের নির্দেশে একাধিক বার মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য প্রশাসন এবং পুলিশের প্রতিনিধিরা৷ মেট্রো রেলের অভিযোগ, তার পরেও কাজ শুরুর অনুমতি মেলেনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
চার মাসের প্রশিক্ষণেই কর্মসংস্থানের সম্ভাবনা! কাটোয়ায় মহিলাদের জন্য নতুন উদ্যোগ
আরও দেখুন

রাজ্য প্রশাসনের পক্ষে পাল্টা আদালতে যুক্তি দেওয়া হয়েছে, যে জায়গায় রাস্তা বন্ধ করতে বলছে মেট্রো রেল, সেখানে রাস্তা বন্ধ করলে অ্যাম্বুল্যান্স পর্যন্ত চলাচল করতে পারবে না৷ যদিও সবপক্ষের বক্তব্য শুনে আলোচনার মাধ্যমেই বিষয়টির মীমাংসা করার পরামর্শ দেয় হাইকোর্ট৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে আক্রমণ রেলমন্ত্রীর! জমি জটে আটকে বহু প্রকল্প, দাবি অশ্বিনী বৈষ্ণবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল