TRENDING:

'দেশের প্রতি অসম্মান করছেন...' রাহুল গান্ধির বিরুদ্ধে নোটিসের প্রশ্নে মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ

Last Updated:

সংসদে বিতর্কের মধ্যেই ইতিমধ্যে নোটিস জমা দিয়েছে বিজেপি। দাবি একটাই, 'রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত।' তারই প্রতিক্রিয়া দিলেন রাহুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে বিতর্কের মধ্যেই ইতিমধ্যে নোটিস জমা দিয়েছে বিজেপি। দাবি একটাই, ‘রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত।’ তারই প্রতিক্রিয়া দিলেন রাহুল। সংবাদমাধ্যমের একাংশে প্রশ্নের জবাবে রাহুল বলেন, “আপনারা বিজেপির দ্বারা নিযুক্ত নন। অন্তত একটু বস্তুনিষ্ঠ কাজ করার চেষ্টা করুন, না হলে এটি সত্যিই লজ্জাজনক হয়ে ওঠে। আপনারা মিডিয়ার মানুষ, আপনাদের বস্তুনিষ্ঠ হওয়ার দায়িত্ব আছে। আপনারা কেবল তাদের কথার উপর ভিত্তি করে পুরো অনুষ্ঠান চালাতে পারেন না। আপনারা এই দেশের প্রতি অসম্মান করছেন।” জবাব দিয়েছেন বোন প্রিয়ঙ্কা গান্ধি বঢরাও। সংসদ চত্বরে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, “এর কোনও প্রভাব রাহুলের উপর পড়বে না।”
মেজাজ হারালেন রাহুল (Representative image)
মেজাজ হারালেন রাহুল (Representative image)
advertisement

বৃহস্পতিবার নিশিকান্ত বলেন, “এটা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নয়। আমি স্পষ্ট উল্লেখ করেছি যে কীভাবে তিনি সোরোস ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, ইউএসএআইডির সঙ্গে জড়িত এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় ভ্রমণ করেন এবং কীভাবে তিনি ভারতবিরোধী শক্তির সঙ্গে যুক্ত।’’ বিজেপি সাংসদ দাবি করেছেন যে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত এবং তাঁকে আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করা উচিত।

advertisement

আরও পড়ুন– GST নিয়ে লড়াই জারি নির্মলা-অভিষেকের, কোন কোন ক্ষেত্রে কত শতাংশ জিএসটি? তালিকা পোস্ট অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
সাহেব বাঁধের পাড়ে এশিয়ার প্রথম জেলাভিত্তিক বিজ্ঞাননগরী, নিয়মিত ছুটে আসেন বহু পর্যটক
আরও দেখুন

প্রসঙ্গত বুধবার, ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাহুল বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ ক্ষমতায় থাকত, তা হলে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আপস করত না। কিন্তু মোদির সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে।‘‘ তারপরেই দুবে তথা বিজেপির এহেন বিস্ফোরক পদক্ষেপ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'দেশের প্রতি অসম্মান করছেন...' রাহুল গান্ধির বিরুদ্ধে নোটিসের প্রশ্নে মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল