TRENDING:

‘মোদি মোদি’ চিৎকারে রাহুলের অভ্যর্থনা

Last Updated:

পেশাদার বক্সার হিসেবে বিজেন্দ্র সিংহর প্রথম লড়াই দেখতে গিয়েছিলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁন্ধি। কিন্তু সেখানে গিয়ে যে তাকে এমন বিড়ম্বনার মুখে পড়তে বহে তা হয়তো তিনি ভাবেননি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেশাদার বক্সার হিসেবে বিজেন্দ্র সিংহর প্রথম লড়াই দেখতে গিয়েছিলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁন্ধি। কিন্তু সেখানে গিয়ে যে তাকে এমন বিড়ম্বনার মুখে পড়তে হবে তা হয়তো তিনি ভাবেননি ৷ ডবলুবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপে বিজেন্দ্রের লড়াই দেখতে শনিবার ত্যাগরাজ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাহুল গাঁন্ধি ৷
advertisement

ধূসর রঙের একটি টি-সার্ট ও ডেনিম পরে স্টেডিয়ামে প্রবেশ করতেই সেখানে উপস্থিত দর্শকের একাংশ তাকে দেখে ‘মোদি মোদি’ স্লোগান চিৎকার শুরু করে দেয় ৷ প্রথমে একটু অপ্রস্তুত হলেও হাসি মুখে গোটা পরিস্থিতি সামাল দেন রাহুল গাঁন্ধি ৷

আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লর পাশে বসে অস্ট্রেলিয়ার কেরি হোপের বিরুদ্ধে বিজেন্দ্রর লড়াই দেখে যখন ৪৬ বছরের কংগ্রেসের সহ-সভাপতি স্টেডিয়াম থেকে বেড়িয়ে যাচ্ছিলেন তখনও তাকে একই অভিজ্ঞতার সম্মুখিন হতে হয় ৷ ‘মোদি মোদি’ চিৎকারে তখন ফেটে পড়ে গোটা স্টেডিয়াম ৷

advertisement

তবে কোনওরকম প্রতিক্রিয়া না দিয়েই দর্শকে দিয়ে তাকিয়ে হেঁসে বেড়িয়ে যান তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

দেশের মাটিতে  বিজেন্দ্রের লড়াই দেখতে এদিন উপস্থিত ছিলেন ক্রিড়া, রাজনীতি ও চলচিত্র জগতের বহু পরিচিত মুখ ৷ ভারতীয় মহিলা বক্সিংয়ের তারকা এমসি মেরি কম, কুস্তিগির যোগেশ্বর দত্ত, ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, অভিনেতা রণদীপ হুডা সহ বহু তারকাই এদিন বিজেন্দ্রর লড়াই দেখতে উপস্থিত ছিলেন ৷ ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘মোদি মোদি’ চিৎকারে রাহুলের অভ্যর্থনা