TRENDING:

Murder With LPG Cylinder: সঙ্কটেও হত্যা-হাতিয়ার! মাথায় রান্নার গ্যাসের সিলিন্ডার দিয়ে আঘাত করে নৃশংসভাবে রুমমেটকে খুন যুবকের, এলাকায় আতঙ্ক

Last Updated:

Murder With LPG Cylinder: "খাবার কে রান্না করবে?" এই সাধারণ প্রশ্ন দিয়ে শুরু হওয়া এই বিরোধের সমাপ্তি ঘটে ৩২ বছর বয়সি এক ব্যক্তির মাথায় এলপিজি সিলিন্ডার দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে : পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ের মোশি এলাকায় খাবার রান্না করা নিয়ে তুচ্ছ বিবাদ শেষে এক মর্মান্তিক খুনের পরিণতিতে গিয়ে শেষ হল। যার জেরে এলাকাজুড়ে শোকের ছায়া পড়ে যায়। “খাবার কে রান্না করবে?” এই সাধারণ প্রশ্ন দিয়ে শুরু হয় বিবাদ। ঝগড়ার মধ্যেই এলপিজি গ্যাসের সিলিন্ডারের আঘাতে খুন করা হল ৩২ বছর বয়সি বালাজি মারুতি খান্ডারেকে। তিনি মহারাষ্ট্রের লাতুর জেলার উদগিরের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ তাঁর বন্ধু এবং রুমমেট প্রদীপ বিট্টল গুন্ডারে (২৯), যিনি একই জেলার আহমেদপুরের বাসিন্দা, তাঁকে গ্রেফতার করেছে।
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় বাসিন্দাদের হতবাক করে দিয়েছে
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় বাসিন্দাদের হতবাক করে দিয়েছে
advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু’জনেই কাজের সন্ধানে লাতুর থেকে পিম্পরি-চিঞ্চওয়াড়ে চলে এসেছিলেন এবং মোশিতে রুমমেট হিসেবে একসঙ্গে থাকতেন। তদন্তকারীরা জানিয়েছেন, রাতের বেলায় দু’জনের মধ্যে কে রান্না করবেন, তা নিয়ে তীব্র তর্ক হয়। সামান্য বিবাদ হলেও বাকবিতণ্ডা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাগের বশে প্রদীপ একটি গ্যাস সিলিন্ডার তুলে বালাজির মাথায় আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই প্রাণ হারান বালাজি। 

advertisement

ঘটনার পরপরই সিনিয়র পুলিশ ইন্সপেক্টর গণেশ জামদারের নেতৃত্বে এমআইডিসি ভোসারি থানার একটি তদন্তকারী দল দ্রুত পদক্ষেপে অভিযুক্তকে গ্রেফতার করে। এত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় বাসিন্দাদের হতবাক করে দিয়েছে। বাসিন্দারা একটি তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত দেশজুড়ে চলছে এলপিজি সিলিন্ডারের যোগানে আকাল। সেই পরিস্থিতিতে এলপিজি সিলিন্ডার খুনের হাতিয়ার হয়ে যাওয়ায় অন্য মাত্রা পেয়েছে এই হত্যাকাণ্ড। 

advertisement

আরও পড়ুন : রান্নার গ্যাসের আকালে ট্রেনে যাত্রীদের খাবার পরিষেবা বন্ধ করতে পারে IRCTC, সঙ্কট সমাধানে খোঁজ বিকল্প পথের

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

আরও একটি  ঘটনায়, ৩৩ বছর বয়সি উবার চালককে হত্যার ঘটনায় টিটওয়ালার ২১ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মালশেজ ঘাটের গণেশখিন্ড এলাকায় আইরোলির বাসিন্দা নাসির সালাম আহমেদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। তদন্তের সময় থানে গ্রামীণ অপরাধ শাখা অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তি দাবি করেন যে আত্মরক্ষার জন্য তিনি খুন করতে বাধ্য হয়েছিলেন। তদন্তকারীদের দাবি, যে অবস্থায় রক্তমাখা গাড়িটি আবিষ্কার হয়েছিল এবং মৃতদেহটি যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, তা গুরুতর প্রশ্ন তুলেছে। আত্মরক্ষার জন্য খুনের তত্ত্বের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই হত্যাকাণ্ড স্থানীয় এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Murder With LPG Cylinder: সঙ্কটেও হত্যা-হাতিয়ার! মাথায় রান্নার গ্যাসের সিলিন্ডার দিয়ে আঘাত করে নৃশংসভাবে রুমমেটকে খুন যুবকের, এলাকায় আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল