TRENDING:

Mumbai attack: ২৬/১১-র থেকেও বড় হামলার তোড়জোড়, অল্পের জন্য রক্ষা পেল মুম্বাই! ভয়ানক ষড়যন্ত্র ফাঁস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: মুন্বাইয়ে ২৬/১১-র থেকেও বড় হামলার ছক কষছিল দুই জঙ্গি৷ ২৬/১১-র মতোই একসঙ্গে একাধিক জায়গায় এই হামলা চালানোর পরিকল্পনা থাকলেও এবার প্রযুক্তির সাহায্যে এই নাশকতা চালানোর ছক তৈরি করছিল তারা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গত ১৮ জুলাই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে পুণে এটিএস৷ রাজস্থানের একটি এনআইএ-এর মামলার সূত্র ধরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়৷ মহম্মদ ইমরান এবং মহম্মদ ইউনুস নামে ওই দুই অভিযুক্তকে পুণের ব্যস্ত কোঠরাড এলাকা থেকে ধরে এটিএস৷ এই দুই ধৃতই ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স বা আইকেএসপি-র শাখা সংগঠন সুফা-র হয়ে কাজ করত৷ এনআইএ মামলায় অভিযুক্ত ছিল তারা৷ এর পর তাদের জিজ্ঞাসাবাদ করে রত্নাগিরি থেকে নাসারুদ্দিন কাজি নামে আরও একজনকে হেফাজতে নেয় পুণে এটিএস৷ ধৃত নাসারুদ্দিন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার৷

advertisement

আরও পড়ুন: হিমোগ্লোবিন অনেকটাই কম, রক্ত দেওয়া হল বুদ্ধদেবকে! অবস্থার আরও কিছুটা উন্নতি

পুণে এটিএস সূত্রের খবর, ইমরান এবং ইউনুস দু জনেই আইএস-এর হয়েও কাজ করে৷ হামলার জন্য তারা যে জায়গাগুলি বেছে নিয়েছিল সেগুলি শুধুমাত্র গুরুত্বপূর্ণই নয়, কৌশলগত ভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ ফলে এই জায়গাগুলিতে হামলা চালাতে পারলে তার ফলও হত মারাত্মক৷

advertisement

জানা গিয়েছে, মুম্বাইয়ের ছাবাড় হাউস, কোলবা বস্তির কাছে নৌবাহিনীর হেলিপ্যাড সহ বেশ কয়েকটি জায়গায় রেকিও করে এসেছিল এই দুই অভিযুক্ত৷ সূত্রের দাবি, মুম্বাইয়ের যে মন্দিরগুলিতে সবথেকে বেশি ভিড় হয়, সেখানেও হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল৷

এ ছাড়াও ভারতের অগ্রগতি থমকে দিতে জলবিদ্যুৎ প্রকল্পগুলিতেও হামলা চালানোর ছক কষা হয়েছিল বলে দাবি করা হচ্ছে৷ কোলবা এলাকায় একাধিক ছবিও তুলেছিল দুই অভিযুক্ত৷ তাদের ল্যাপটপ থেকে পাওয়া তথ্য দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, বড় কনভয় নিয়ে চলাচলকারী ভিআইপি-রাও এই অভিয়ুক্তদের নজরে ছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

সূত্রের দাবি, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই হামলার ছক কাটা হচ্ছিল৷ একদিক েযমন দুই অভিযুক্তই রেকি চালাচ্ছিল, তেমনই অন্যদের আইইডি-র মতো বিস্ফোরক তৈরির প্রশিক্ষণও দিচ্ছিল তারা৷ যে জায়গা থেকে তাদের আটক করা হয়, সেখানে প্রশিক্ষণ সংক্রান্ত একাধিক নথি এবং জিনিসও উদ্ধার করা হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai attack: ২৬/১১-র থেকেও বড় হামলার তোড়জোড়, অল্পের জন্য রক্ষা পেল মুম্বাই! ভয়ানক ষড়যন্ত্র ফাঁস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল