TRENDING:

Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন

Last Updated:

পেশাগত ভাবে রাইহান একজন ইনস্টলেশন এবং ভিজুয়্যাল আর্টিস্ট হিসেবে কাজ করেন৷ নেচার এবং ট্রাভেল ফোটোগ্রাফির প্রতিও ঝোঁক রয়েছে তাঁর৷

advertisement
সাত বছরের দীর্ঘ সম্পর্ক৷ সেই সম্পর্ককেই এবার পরিণতি দিলেন প্রিয়ঙ্কা গান্ধি এবং রবার্ট বঢরার ছেলে রাইহান বঢরা৷ এবিপি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, নিজের বান্ধবী আভিভা বেইগের সঙ্গে রাইহানের বাগদান সম্পন্ন হয়েছে৷
বান্ধবী আভিভার (ডানদিকে) সঙ্গে বাগদান সম্পন্ন হল প্রিয়াঙ্কা-রবার্ট বঢরার পুত্র রাইহানের৷
বান্ধবী আভিভার (ডানদিকে) সঙ্গে বাগদান সম্পন্ন হল প্রিয়াঙ্কা-রবার্ট বঢরার পুত্র রাইহানের৷
advertisement

সূত্রের খবর, নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাইহান৷ তাতে সম্মতি দেন আভিভা৷ এর পর দুই পরিবারের সম্মতিতে রাইহান-আভিভার বাগদান সম্পন্ন হয়৷ জানা গিয়েছে, আভিভা এবং তাঁর পরিবার দিল্লির বাসিন্দা৷

রাজনৈতিক পরিবার থেকে উঠে এলেও রাজনীতির সঙ্গে একেবারেই যোগ নেই রাইহানের৷ অল্প বয়স থেকেই ছবি তোলা এবং ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ২৫ বছর বয়সি রাইহানের৷ জনসমক্ষেও খুব একটা আসতে পছন্দ করেন না তিনি৷ খুব কম কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেই রাইহানকে দেখা গিয়েছে৷ সেখানেও সংবাদমাধ্যমকে এড়িয়ে চলারই চেষ্টা করেছেন তিনি৷

advertisement

দিল্লিতে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু দিন দেহরাদুনের দুন স্কুলেও পড়াশোনা করেছেন রাইহান৷ যে স্কুলে একসময় পড়েছেন রাজীব গান্ধি এবং রাহুল গান্ধিও৷ এর পর রাজনীতি নিয়ে উচ্চশিক্ষার জন্য লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস)-এ ভর্তি হন তিনি৷

পেশাগত ভাবে রাইহান একজন ইনস্টলেশন এবং ভিজুয়্যাল আর্টিস্ট হিসেবে কাজ করেন৷ নেচার এবং ট্রাভেল ফোটোগ্রাফির প্রতিও ঝোঁক রয়েছে তাঁর৷ সমাজমাধ্যমে সেই সমস্ত ছবি শেয়ারও করেন তিনি৷ বেশ কয়েকটি একক প্রদর্শনীও করেছেন তিনি৷ তাঁর কাজ প্রশংসিতও হয়েছে৷

advertisement

রাইহানের দাদু প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিও ছবি তুলতে ভালবাসতেন৷ তাঁর তোলা ছবিও নিয়মিত দেখেন রাইহান৷ রাইহান ছাড়াও প্রিয়াঙ্কা-রবার্টের একটি কন্যাসন্তান রয়েছে৷ তাঁর নাম মিরায়া বঢরা৷

রাইহানের বাগদত্তা আভিভা দিল্লির নামজাদা মডার্ন স্কুলে পড়াশোনা করেছেন৷ এর পর ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন নিয়ে এবং জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

আভিভার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি একজন ফটোগ্রাফার এবং প্রোডিউসার৷ নিজের কাজের মাধ্যমে সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি৷ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেও কাজ করেন তিনি৷ বিভিন্ন নামকরা প্রদর্শনীতেও নিজের শিল্পকর্ম জমা দিয়েছেন আভিভা৷ আটেলিয়ার ১১ নামে একটি ক্রিয়েটিভ এবং ফটোগ্রাফি ইউনিটের সহ প্রতিষ্ঠাতা তিনি৷ শিল্পকর্মের প্রতি ঝোঁক তো রয়েইছে, এর পাশাপাশি আভিভা একজন জাতীয় স্তরের প্রাক্তন ফুটবল খেলোয়াড়ও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল