TRENDING:

‘প্রেমিকা’-র হাত থেকে জোর করে রাখি বাঁধালো স্কুল, স্কুলের মধ্যেই ঝাঁপ দিল ছাত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: রাখি বাধা নিয়ে জোরাজুরি আর তার জেরে ছাত্রের আত্মহত্যার চেষ্টা ৷ এত বড় করুণ পরিণতি ঘটে গেল ত্রিপুরায় ৷ CBSE -পাঠক্রমের একটি স্কুলে এরই জেরে প্রিন্সিপাল সহ দুই শিক্ষককে সাত মাসের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement

ক্লাস ১২ -র এক ছাত্রের হাতে রাখি বাঁধতে চায় তারই স্কুলের একটি ছাত্রী ৷ ছেলেটি সেটি বাধতে না চাওয়ায় জোর করে তার হাতে রাখি বাধিয়ে দেন প্রিন্সিপাল সহ আরও দুই শিক্ষক ৷ এরপরেই আত্মহত্যার চেষ্টা করে ওই দ্বাদশ শ্রেণীর ছাত্র ৷

এরপরেই স্কুলের ডিরেক্টর তিনজনকেই সাত মাসের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার ৷ পাশাপাশি স্কুলও পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ সাত মাসের ছুটি কাটিয়ে শিক্ষকরা আবার সামনের বছর মার্চ মাসে কাজে ফিরবেন ৷

advertisement

এদিকে যে ছাত্রটি আত্মহত্যা করতে চেষ্টা করেছিল তার বাবা পুলিশের কাছে প্রিন্সিপাল ও বাকি দুই শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন - কালিয়াগঞ্জের বিএফবি প্রাইমারি স্কুল , স্বপ্নের উড়ানে স্বপ্নার রাস্তা চিনিয়েছিলেন যাঁরা

যে ছেলেটি আত্মহত্যার চেষ্টা করেছিল সে স্কুলেরই কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছিল ৷ ক্লাস ১২ -র এই ছাত্রকে রাখি বাঁধতে চেয়েছিল তাদেরই স্কুলের ক্লাস ১০-র একটি ছাত্রী ৷ এরই সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার ৷ জোর করে রাখি বাঁধার ঘটনায় আত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

স্কুলেও একাধিকবার তাদের প্রেমের বিভিন্ন প্রকাশ দেখা গেছে, তাই শিক্ষক ও প্রিন্সিপাল সকলেই বারণ করেছিলেন তাদেরকে এভাবে মেলামেশা করতে ৷ আর তাই নিশ্চিত করতে দশম শ্রেণীর ছাত্রীটিকে দিয়ে হাতে রাখি বাঁধাতে চেয়েছিলেন প্রিন্সিপাল ও শিক্ষক ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘প্রেমিকা’-র হাত থেকে জোর করে রাখি বাঁধালো স্কুল, স্কুলের মধ্যেই ঝাঁপ দিল ছাত্র