TRENDING:

Emmanuel Macron's India Visit: মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি

Last Updated:

Emmanuel Macron's India Visit: ৩ দিনের ভারত সফরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ৷ মুম্বইতে সস্ত্রীক এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং তাঁর স্ত্রী তথা ফ্রান্সের ‘ফার্স লেডি’ ব্রিজিত ম্যাক্রোঁ৷ তিনদিনের সফরে মুম্বইতে সস্ত্রীক এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷
মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি
মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ম্যাক্রোঁর৷ বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, যৌথভাবে হেলিকপ্টার এবং HAMMER প্রিসিশন-গাইডেড মিসাইল তৈরির মতো প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি আনার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

আরও পড়ুন: বাকি সব মাস ৩০, ৩১ দিনে হয়, কেবল ফেব্রুয়ারি মাসই কেন ২৮ দিনে হয় জানেন? কেন এ মাসের কপালেই জুটল কম দিন? কারণ জানলে চমকে যাবেন

advertisement

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এটি ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বে ধারাবাহিক গতি বজায় রাখার বার্তাই এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং এশিয়া অঞ্চলে চীনের প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে।

advertisement

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং তা নতুন ক্ষেত্রগুলিতে সম্প্রসারণের দিকেই মূল জোর থাকবে। বর্তমানে ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ১৮ বিলিয়ন ডলার। প্রতিরক্ষা ও এয়ারোস্পেস ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিশেষভাবে দৃঢ়। ভারতে ফরাসি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

advertisement

মুম্বই পৌঁছনোর আগে এক পোস্টে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, তাঁর সঙ্গে ব্যবসায়িক নেতা ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, শিল্প, সাংস্কৃতিক এবং ডিজিটাল ক্ষেত্রের প্রতিনিধিরাও ভারত সফরে এসেছেন, যাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করা যায়।

তিনি আরও বলেন, ভারত-ফ্রান্স সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত হবে। প্রধানমন্ত্রী মোদিকে তিনি “আমার প্রিয় বন্ধু” বলে সম্বোধন করেন এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জীবনের শেষেও বঞ্চনা!শ্মশানের অভাবে সীমান্ত গ্রাম চাঁড়ালখালিতে দেহ সৎকার নিয়ে চরম ভোগান্তি
আরও দেখুন

ম্যাক্রোঁ ভারতে পা রাখার পর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ X-হ্যান্ডেলের একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘”ভারতে স্বাগতম! ভারত আপনার সফর এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি নিশ্চিত যে আমাদের আলোচনা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে এবং বিশ্বব্যাপী অগ্রগতিতে অবদান রাখবে। আমার প্রিয় বন্ধু ইমানুয়েল ম্যাক্রোঁ, মুম্বাই এবং পরে দিল্লিতে দেখা হবে।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Emmanuel Macron's India Visit: মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল